ইরোড শহরে একটি পরিবারের 4 জন সদস্য আত্মহত্যা করলেন৷ স্থানীয় প্রশাসন সূত্রে এখবর পাওয়া গেছে৷
পুলিশ জানিয়েছে গতকাল পরিবারটির 23 বছরের মেয়ের মৃতদেহ উদ্ধার করে তার পিতা-মাতা৷ মেয়েটি ঘরের ভিতর পাখায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল৷ আর এতেই শোকে মুহ্যমান সেই পিতামাতা নিজেরাও আত্মহত্যার সিদ্ধান্ত নেন৷ এরপর প্রথমে তারা নিজেদের ছোট মেয়েকে(20) বিষ দিয়ে হত্যা করেন৷
এরপর নিজেরাও সেই বিষপান করেন৷ তিনজন ঘটনাস্থলেই মারা যায়৷ তাদের একটি 16 বছরের পুত্র সন্তানও রয়েছে, সে তখন বাড়িতে ছিল না৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷ জানা গেছে বেশ কিছুদিন ধরে বড় মেয়ের বর নির্বাচন নিয়ে সংসারে অশান্তি চলছিল৷
|