ব্যাঙালুরুতে এক অনুষ্ঠানে এসে আসন্ন লোকসভা নির্বাচন এন ডি এ পদপ্রার্থী এল কে আদবানি বলেন, আগামী দিনে তাদের সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন, কর্মসংস্থান সহ স্বাস্থ্য পরিষেবার উন্নতি করা প্রাথমিক লক্ষ্যে হবে৷
বিবেকানন্দর এক মূর্তির উদ্ধোধন করতে এসে জনসংয়োগের অনুন্যতম সুযোগ হাতছাড়া করলেন না আদবানি৷ নির্বাচনের প্রচারে ঢঙ্গে বলেন, দেশের সামনে সন্ত্রাসবাদ যেমন এক বড় সমস্যা অন্যদিকে মন্দা সামাল দিয়ে আর্থিক অগ্রগতি বজায রাখা মস্থ চ্যালেঞ্জ৷ সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য এন ডি এ ইতিমধ্যে একটা নিদিষ্ট রুপরেখা তৈরি করছে৷ সরকার গঠন করতে পারলে সেই রুপরেখা অনুসারে কাজ হবে৷
তিনি বলেন অর্থনৈতিক পুর্নগঠনের পরে ভারতের আর্থিক বৃদ্ধি আশানুরুপ হলে ও জি ডি পি কি ভাবে আরও বৃদ্ধি করা সম্ভব ও এশিযার মধ্যে এক নম্বর আর্থিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করা যায তার জন্য ভাবনা চিন্তা করতে হবে৷ পাশাপাশি জানিয়ে দিয়েছেন স্বাধীনতার এত বছর পরে স্বাস্থ্য ক্ষেত্রে নিদারুণ ভাবে অবহেলিত৷ এই ক্ষেত্রে পুর্ণগঠনের ব্যাপারে একটা নিদিষ্ট নীতি প্রণয়ণ করা হবে বলে জানান৷ স্বাস্থ্য ক্ষেত্রে পুর্ণগঠন সম্ভব না কিন্তু সমস্যা আগামী দিনে আরও গভীরতর হতে পারে বলে জানান আদবানি৷
সরাকারি উদ্দোগের পাশাপাশি চাই সংগঠিত ও নিয়ন্ত্রিত বেসরকারী উদ্দোগ৷ এর পাশাপাশি খেলাধূলার বিষয়ে বলতে গিয়ে আদবানি জানান, খেলাধুলা ক্ষেত্রে সংস্কার প্রয়োজন৷ নতুন শতাব্দীর সঙ্গে তাল রেখে এই পরিবর্তন করতে না পারলে কিন্তু দেশ যে পিছিয়ে পড়বে তা পরিস্কার করে দিয়েছেন আদবানি৷ দেশের বৃহত অংশের কর্ম সংস্থানের লক্ষ্যে এক বিশেষ নীতি রুপায়ন করা হবে বলে জানান৷ |