এই মুহূর্তে সরকারের অন্যতম সহযোগী সমাজবাদী দলের সঙ্গে আসন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে কিন্তু ক্রমেই দুরত্ব বৃদ্ধি পাচ্ছে৷ উত্তরপ্রদেশ কংগ্রেসের সঙ্গে আসন রফা ও সিট বন্টন সম্পূর্ন হওয়ার আগেই লোকসভা নির্বাচনের জন্য তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল সজামাবাদী পার্টি৷
এর আগে গত সপ্তাহে সমাজবাদী পার্টির অন্যতম নেতা অমর সিং সাংবাদিক সন্মেলন করে দলের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছিল৷ সোমবার প্রকাশিত হলে দলের তৃতীয় দফার তালিকা৷ ইতিমধ্যে উত্তরপ্রদেশ 80-টি লোকসভার আসনের মধ্যে 51-টি আসনে প্রাথী দিয়েছে সমাজাবাদী দল৷ স্বাভাবিক ভাবে কংগ্রেসের সঙ্গে আসন রফা শেষ করার আগে চাপ বাড়িয়ে রাখল সমাজবাদী পার্টির নেতৃত্ব৷
এদিকে জোট হওয়ার আগেই সমাজবাদী পার্টির এই ধরনের আচরণে বিরক্ত কংগ্রেস রাজ্য সভাপতি সোমবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত করেন৷ সেখানে তিনি সোনিয়াকে জানান জোট হওয়ার আগে সমাজবাদী পার্টি যে ভাবে একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করছে তা জোটের নীতি বিরুদ্ধে৷
সম্পর্ক অবনতির জন্য তিনি সমাজবাদী পার্টিকে দায়ী করেছেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব৷ তবে এখন শীর্ষ স্তরে আলোচনার আগে কোন পক্ষ এই নিয়ে মুখ খুলতে রাজি নয়৷ মায়াবতীকে আটকাতে সমাজবাদী ও কংগ্রেস জোটের সম্ভাবনা এখন প্রবল হলে সম্পর্ক যে নতুন করে ঠিক হওয়ার সম্ভবনা নেই তা কিন্তু দুই পক্ষের মনোভাব থেকে পরিস্কার৷
|