দেশজুড়ে চলা ট্রাক ধর্মঘট উঠে গেল৷ প্রায় ছয়দিন ধরে এই ট্রাক ধর্মঘট চলেছে৷ সারা দেশ জুড়েই এর ফলে প্রবল সমস্যা তৈরী হয়েছে৷ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে দরকারী দ্রব্য সবই আটকে পড়েছে৷ সবথেকে বেশী সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে৷ শেষ পর্যন্ত উভয় পক্ষের আলোচনায় রফা সূত্র বের হলে পড়ে ট্রাক ধর্মঘট তুলে নেন ধর্মঘটকারীরা৷ |