মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > কলকাতায় এনএসজি-এর শিবির
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কলকাতায় এনএসজি-এর শিবির

কলকাতাতেবা তার পাশ্ববর্তী অঞ্চলে যে কোন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবার সল্টলেকে এন এসজি -এর একটি শিবির বসানো হয়েছে৷ যদিও এই শিবির কিছুদিনের জন্যই এখানে অবস্থিত থাকবে৷ মূলত 26/11 ঘটনাকে মাথায় রেখেই এই শিবির বসানো হয়েছে বলে এনএসজি -এর ডিরেক্টর জেনারেল এন.পি.এস অউলাখ জানিয়েছেন৷

সল্টলেকে অবস্থিত বৃহত্তর স্টেডিয়ামের মধ্যেই এই আপাতত এই শিবির বসানো হয়েছে৷ এন.পি.এস অউলাখ জানিয়েছেন, কলকাতার পাশাপাশি ভারতের আরও তিনটি শহরে এনএসজি-এর শিবির বসানো হয়েছে৷ ভারতের বানিজ্যিক রাজধানী মুম্বাই, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই এবং হায়দ্রাবাদে এই শিবির বসানো হয়েছে৷

তিনি আরও জানান, আপাতত সল্ট লেকে এই ক্যাম্প বসানো হলেও আগামী দিনে দক্ষিণ 24 পরগনার বাবুতে এই শিবির সরিয়ে নেওয়া হবে৷ এয়ারপোর্ট অথরিটির দেওয়া 23 একর জমির উপর এই শিবির বসানো হবে৷ প্রায় 250 জন এনএসজি কমান্ডার এই ক্যাম্পে অংশ নেবেন৷

এই শিবিরে শুধু থাকার ব্যবস্থায় নয় এখানে ট্রেনিং -এর সুযোগ সুবিধাও থাকবে বলে উনি জানিয়েছেন৷

 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: কলকাতায় এনএসজিএর শিবির, kolkata, nsg
অতিরিক্ত
ক্ষমতা ছাড়ুক সি পি এমঃ মমতা
বাধ্য হয়েই দাম বৃদ্ধি করা হচ্ছেঃ দেওড়া
পুরভোটেও ধাক্কা খেল বামফ্রন্ট
মমতার বাজেটে থাকতে পারে নতুন চমক
পরবর্তী বিদেশ সচিব হচ্ছেন নিরুপমা রাও
দেশের জলসীমা নিরাপদ:চিদামবরম