মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পঞ্চদশ লোকসভার বাজেট অধিবেশন৷ এই অধিবেশন নয়া গঠিত লোকসভার প্রথম অধিবেশন৷ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা অধিবেশন একমাস ব্যাপী চলবে৷ অধিবেশনের শুরুতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থনৈতিক সমীক্ষা রির্পোট পেশ করবে৷

এই রির্পোট পেশ হলে বোঝা যাবে মন্দার মধ্যে দেশের অর্থনীতির সার্বিক চিত্রটা কি৷ পাশাপাশি পরিস্কার হয়ে যাবে আসন্ন সাধারণ বাজেটে অর্থমন্ত্রী কি বিষযের উপরে জোর দিতে চাইছেন৷ শুক্রবার সংসদে কেন্দ্রীয় রেল মন্ত্রী মমতা ব্যানার্জী বাজেট পেশ করবেন৷

অর্থমন্ত্রী প্রণব মুখার্জী আগামী সোমবার 6 তারিখ সংসদে সাধারণ বাজেট পেশ করবেন৷ তবে বাজেটের রুপরেখা কি হবে তা পরিস্কার হযে যাবে বৃহস্পতিবার৷ এদিকে কেন্দ্রীয় রেল মন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন এবারের রেল বাজেট সাধারণ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে করা হবে৷ মন্ত্রী কিছু না জানালেও রেল মন্ত্রক সূত্রে জানা গেছে এবার নিম্ন আয়ের মানুষের জন্য রেলে কিছু বাড়তি সুবিধা দিলেও যাত্রী ভাড়া সামাণ্য কিছু বাড়তে পারে৷

এদিকে চলতি মাসের 31 তারিখের মধ্যে সংসদে বাজেট পাশ করিয়ে নিতে হবে৷ অন্যথায় সরকারকে নতুন করে ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে৷ এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে রাজি নয়৷ তার পরিবর্তে সরকার বাজেট দ্রুত পেশ করিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
কলকাতায় এনএসজি-এর শিবির
ক্ষমতা ছাড়ুক সি পি এমঃ মমতা
বাধ্য হয়েই দাম বৃদ্ধি করা হচ্ছেঃ দেওড়া
পুরভোটেও ধাক্কা খেল বামফ্রন্ট
মমতার বাজেটে থাকতে পারে নতুন চমক
পরবর্তী বিদেশ সচিব হচ্ছেন নিরুপমা রাও