মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > ক্ষোভ বাড়ছে আইল্যা বিধ্বস্থদের
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ক্ষোভ বাড়ছে আইল্যা বিধ্বস্থদের

আইল্যা কেটে যাওয়ার পরে বেশ কিছু সময় চলে গেলেও কিন্তু দুই চব্বিশ পরগনার লোকের সমস্যার সমাধান এখন হয নি৷ বহু জায়গায় মানুষ এখন ত্রান শিবিরে দিন কাটাচ্ছেন৷ ত্রান শিবিরে সরকারী সাহায্য পাওয়া গেলেও শিবিরে থাকা সাধারণ মানুষের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে৷ বেশ কিছু জায়গায় মানুষ পানীয় জলের অভাবে ভুগতে শুরু করেছেন৷

এর পাশাপাশি শিবিরে থাকা জনগনের অধিকাংশ এবার নিজ আশ্রয়ে ফিরে যেতে চাইছেন৷ সরকার আইল্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলেও বিশেষ কাজ হয় নি৷ স্বাভাবিক ভাবে প্রশাসন বিরোধী মনোভাব বাড়ছে৷ এদিকে জেলা প্রশাসনের কর্তারা কিন্তু এখনও বলছেন তারা আইল্যায় ক্ষতিগ্রস্থদের প্রতিশ্রুতি মত ব্যবস্থা করবেন৷

আইল্যায় চাষের ক্ষতি যে ভীষণ ভাবে হয়েছে তা স্বীকার করে নিয়েছেন প্রশাসনিক কর্তারা৷ একদিকে আইল্যা অন্যদিকে রয়েছে বেশ কিছু অঞ্চলে কম বৃষ্টি৷ শিবিরে থাকা মানুষের অভিযোগ এখানে নুন্যতম স্বাস্থ্য বিধি মেনে চলা হচ্ছে না৷

মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু আইল্যা বিধ্বস্থ এলাকা সফরের সময় যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখন জেলা প্রশাসনের কর্তারা মানতে চাইছেন না৷ রাজ্য সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে বাম বির্পযয় হওয়ার পরে কি ভাবে আইল্যা বিধ্বস্থ মানুষের ক্ষোভ প্রশমিত করা সম্ভব তা নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন প্রশাসনের কর্তারা৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: আইল্যা আইল্যা বিধ্বস্থ, aiyla, india, west bengal, kolkata
অতিরিক্ত
বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন
কলকাতায় এনএসজি-এর শিবির
ক্ষমতা ছাড়ুক সি পি এমঃ মমতা
বাধ্য হয়েই দাম বৃদ্ধি করা হচ্ছেঃ দেওড়া
পুরভোটেও ধাক্কা খেল বামফ্রন্ট
মমতার বাজেটে থাকতে পারে নতুন চমক