অস্ট্রেলিয়াতে ক্রনাগত ভারতীয় ছাত্রদের উপর হামলার জেরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস.এম.কৃষ্ণা৷ তবে ঠিক কবে তিনি এই সফরে যাবেন সে ব্যাপারে এখনও কিছু ঠিক হয়ে ওঠে নি৷ অস্ট্রেলিয়াতে অবস্থিত বিদেশী ছাত্রদের উপর হামলার কারণে গত বছর মোট 54 জনের মৃত্যু হয়েছে বলে এই দেশের একটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে৷ মৃত এই ছাত্রের মধ্যে প্রায় অর্ধেক শতাংশ ভারতীয় বলে দাবী করেছে এই সংবাদ মাধ্যম৷ তবে আধিকারীকদের থেকে এই বিষয়ে কোন তথ্যই জানানো হয়৷ এমতাবস্থায় ভারতের বিদেশমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল থেকে অস্ট্রেলিয়াতে অবস্থিত ভারতীয় ছাত্ররা৷ কারণ অস্ট্রেলিয়াতে ভারতীয় ছাত্রদের উপর হামলার পর এই প্রথম ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এই বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হতে চলেছে৷ |