মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > জুতো মেরে চাকরি খোয়ালেন জারনেল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জুতো মেরে চাকরি খোয়ালেন জারনেল

শিখ বিরোধী দাঙ্গার রাগ মেটাতে লোকসভা নির্বাচনের সময় গৃহমন্ত্রী পি. চিদাম্বরমের উপর জুতো ছুঁড়ে মেরেছিলেন যুব শিখ সাংবাদিক জারনেল সিং৷ এমন নিন্দনীয় ঘটনার পর চাকরি খোয়ালেন তিনি৷

জারনেল সিং দৈনিক জাগরণ নামের একটি সংবাদপত্রের সাংবাদিক ছিলেন৷ 7ই মে এই ঘটনা ঘটানোর পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল৷ সংবাদপত্রের তরফে জানানো হয়েছে, "সাংবাদিক সন্মেলনে জারনেল'এর জুতো ছোঁড়ার ঘটনাটা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ৷ আর এই কান্ডটি করে জারনেল কোম্পানীর নিয়মভঙ্গ করেছে৷"

অবশ্য জারনেল জানিয়েছেন, " নির্বাচনী পরিণাম আসার পর ও কংগ্রেসের সরকার গঠন হওয়ার পর কোম্পানী তাকে ইস্তফা দেওয়ার কথা বলেছিল৷ কিন্তু এটা আমি করতে অস্বীকার করেছি৷" জারনেল আরও জানিয়েছে, "কংগ্রেসের চাপে তার কোম্পানী এই ধরণের সিদ্ধান্ত নিয়েছে৷ কোম্পানীর এই সিদ্ধান্তে তার মনোবল ভাঙ্গে নি৷ শিখদের প্রতি যে অন্যায় আচরণ হয়েছে, সেটার লড়াই করবার জন্য আরও মনোবল বেড়ে গেল৷"

জারনেলের এই ঘটনার পর নির্বাচনী সময়ে নেতাদের উপর জুতো ছোঁড়ার ঘটনা ক্রমশ বৃদ্ধি হয়েছিল৷ বিরোধী দলনেতা লালকৃষ্ণ আডবাণী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কেউই এই ধরণের ঘটনার থেকে বাদ যান নি৷ প্রসঙ্গত জুতো ছোঁড়ার পর থেকে জারনেল পুলিশি হেফাজতে রয়েছেন৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
অস্ট্রেলিয়া সফরে যাবেন বিদেশমন্ত্রী
ক্ষোভ বাড়ছে আইল্যা বিধ্বস্থদের
বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন
কলকাতায় এনএসজি-এর শিবির
ক্ষমতা ছাড়ুক সি পি এমঃ মমতা
বাধ্য হয়েই দাম বৃদ্ধি করা হচ্ছেঃ দেওড়া