মাত্র কয়েক মাস আগের কথা৷ এই লোকভাতে দাঁড়িয়েই অন্তবর্তী বাজেট পেশ করার সময়, নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে লালু বলেছিলেন- এই বছর অন্তবর্তী রেল বাজেট আমি করেছি৷ সরকার গঠনের পর পুরো বাজেটটাই আমি পেশ করবো৷ সেদিনের সেই আত্মবিশ্বাস যে মাত্র কয়েক মাসের মধ্যেই উবে যাবে, ভোল পাল্টে যাবে পুরো রাজনৈতিক পরিস্থিতির, তা হয়তো স্বপ্নেও ভাবেননি আর জে ডি সুপ্রীমো৷ তিনি লোকসভায় থাকবেন, কিন্তু রেলমন্ত্রী হিসেবে নয়৷ সাধারণ সাংসদ হিসেবে৷ আর এবারে সেখানে দাঁড়িয়ে রেল বাজেট পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি নিজের ঝুলি'তে কি লুকিয়ে রেখেছেন তা জানা যাবে শুক্রবারই৷ তা আগে বরং এক ঝলকে দেখে নেওয়া যাক লালুর অন্তবর্তী বাজেট৷ নিম্নে লালু প্রসাদ যাদবের রেল বাজেটের সার সংক্ষেপ দেওয়া হলঃ বাড়ল চলার দিন দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস - সপ্তাহে 6 দিন ভুবনেশ্বর দিল্লি রাজধানী এক্সপ্রেস - সপ্তাহে 4 দিন নিজামুদ্দিন মোতিহারি এক্সপ্রেস গরীবরথ- সপ্তাহে 2 দিন ভোপাল লক্ষ্ণৌ এক্সপ্রেস - সপ্তাহে 2 দিন সেকেন্দ্রাবাদ পাটনা এক্সপ্রেস - প্রতিদিন সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম গরীব রথ - প্রতিদিন মুম্বাই অমরাবতী এক্সপ্রেস - প্রতিদিন পুণে পাটনা এক্সপ্রেস - প্রতিদিন আমেদাবাদ দিল্লি রাজধানী এক্সপ্রেস - প্রতিদিন আমেদাবাদ পাটনা এক্সপ্রেস- সপ্তাহে 3 দিন পুরী হাওড়া এক্সপ্রেস - প্রতিদিন সীমাঞ্চল এক্সপ্রেস- সপ্তাহে 6 দিন নিজামুদ্দিন দুর্গ সম্পর্কক্রান্তি এক্সপ্রেস - সপ্তাহে 3 দিন বাড়ল পরিষেবা রাঁচী আলিপুরদুয়ার এক্সপ্রেস থেকে গুয়াহাটি জব্বলপুর ভোপাল এক্সপ্রেস থেকে ইন্দোর হাওড়া গোয়ালিওর এক্সপ্রেস থেকে মথুরা হাওড়া আগ্রা এক্সপ্রেস থেকে মথুরা যোধপুর বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটুর মুম্বাই জব্বালপুর এক্সপ্রেস থেকে এলাহবাদ মুম্বাই বরোদা এক্সপ্রেস থেকে ছোটা উদয়পুর মুম্বাই জয়পুর গরীবরথ থেকে দিল্লি বিলাসপুর-ত্রিনেলভেলী এক্সপ্রেস - সপ্তাহে 1 দিন মুম্বাই-কারওয়ার এক্সপ্রেস - সপ্তাহে 3 দিন নয়া ট্রেন দুর্গা জয়পুর - এক্সপ্রেস মুম্বাই ধানবাদ - এক্সপ্রেসডিব্রুগড়-চন্ডীঘর - এক্সপ্রেসনিজামুদ্দিন বেঙ্গালুরু - এক্সপ্রেসবারাউনি দিল্লি - এক্সপ্রেসমহীশূর যশবন্তপুর - এক্সপ্রেসমুম্বাই বিকানির - এক্সপ্রেসআগ্রা লক্ষ্ণৌ - এক্সপ্রেসগান্ধীধাম গোরক্ষপুর - এক্সপ্রেসমুম্বাই ত্রিরুবানন্তপুরম - এক্সপ্রেসগোয়ালিওর ভোপাল - এক্সপ্রেসবেনারস জম্মু - এক্সপ্রেসদিল্লি গুয়াহাটি রাজধানী - এক্সপ্রেসঝাঁসি চিন্দওয়াড়া - এক্সপ্রেসমুম্বাই যোডপুর - এক্সপ্রেসহাওড়া দিল্লি লিঙ্ক - এক্সপ্রেস ভাড়া বৃদ্ধি পায়নি লালু তার শেষ বাজেটে ভাড়া বৃদ্ধি করেননি৷ |