মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > মধু কোড়ার বিরুদ্ধে এফ আই আর ভিজিলেন্সে'র
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মধু কোড়ার বিরুদ্ধে এফ আই আর ভিজিলেন্সে'র

ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া' সহ তার ক্যাবিনেটের কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করল ভিজিলেন্স ডির্পামেন্ট৷ জুলাই মাসের 1 তারিখে এই মামলা দায়ের করা হয়েছে৷

জৈনক রাজীব শর্মা নামে এক ব্যাক্তি ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধুকোড়া সহ বেশ তার ক্যাবিনেটের কয়েকজন সহ কর্মীর বিরুদ্ধে দুর্নীতি'র অভিযোগ এনে মামলা দায়ের করেন৷ পরে আদলত এক রায়ে ভিজিলেন্স ডির্পামেন্টকে তদন্ত করার অনুমতি দিয়েছে৷ তার পরে ভিজিলেন্স দপ্তর মামলা শুরু করেছে৷

রাজীব শর্মার অভিযোগ ছিলে মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকার তহবিল থেকে টাকা নিজের কাজে ব্যবহার করেছেন৷ বহু সময়ে নিজের অ্যাকাউন্টে টাকা রেখেছেন৷ এভাবে সরকারী টাকা নযছয় করার ভিযোগ রয়েছে৷ 2005 থেকে 07 সাল পর্যন্ত ঝড়খন্ডে মুখ্যমন্ত্রী পদে ছিলেন মধুকোড়া৷

ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধুকোড়া এই নিয়ে সংবাদ মাধ্যমেক কিছু জানাতে রাজি হন নি৷ তিনি উল্টে বলেন কোর্টের রায় হাতে পাওয়ার পর আইনজীবির সঙ্গে আলোচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার তা করবেন৷ এদিকে মধুকোড়ার ঘনিষ্ট কয়েকজন জানিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন৷

সামনে ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন আসছে তার আগে কোড়া'কে চাপে রাখার জন্য রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে৷ তবে কারা কোড়ার বিরুদ্ধে এই যড়যন্ত্র করছে তা জানাতে চান নি৷ এদিকে ভিজিলেন্স দপ্তর কর্তারা ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী'কে জেরা করবেন কিনা তা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
বাজেট নিয়ে 'কনফিডেন্ট' মমতা
লালুর শেষ রেল বাজেটে চোখ রাখুন
অগ্রাধিকার পাঠকের মতামত
সমকামিতা'কে বৈধতা দিল দিল্লি হাইকোর্ট
জুতো মেরে চাকরি খোয়ালেন জারনেল
অস্ট্রেলিয়া সফরে যাবেন বিদেশমন্ত্রী