সংসদে নিজের তৃতীয় রেল বাজেট নিয়ে হাজির হয়েছেন মমতা৷ নিজের বাজেট মমতা কিন্তু নিজের ভাবমূর্তির সঙ্গে সঙ্গিত রেখেই শুরু করেছেন৷ মা-মাটি-মানুষের ছায়া রয়েছে রেল বাজেট৷ সংসদে রেল বাজেট পেশ করতে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে বিশেষ কথা না বললেও সহযোগী দুই মন্ত্রীকে নিয়ে সংসদে আসার সময়ে সংবাদ মাধ্যমের উদ্দেশ্য ভি চিহ্ন দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন এবার সংসদে রেল বাজেট নিয়ে তিনি খুশি৷
রেল বাজেটের শুরুতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের কথা জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জী৷ প্রাক্তন রেল মন্ত্রী লালু যাদব কিছু বলতে গেলে মমতা ব্যানার্জী খানিকটা মজার ছলে বলেন আপনার জন্য রেল বাজেটে বেশ কিছু সুখবর রয়েছে৷ ধৈর্য ধরে শোনার কথা বলে আবার নিজের ভঙ্গিমায় পড়ে যেতে থাকেন রেল বাজেট৷
সারা দেশে দূর পাল্লায় ট্রেনের জন্য বেশ কিছু সেল্ফ ভেন্ডিং মেশিন বসানো হবে৷ রেল সুরক্ষা বৃদ্ধির কথা জানিযে দিয়েছেন৷ লালু প্রসাদের জামানায় প্রস্তাবিত এ সি দাবল ডেকার ট্রেন চালু করবেন বলে জানিয়েছেন৷ প্রত্যক দূর পাল্লার ট্রেনে এবার একজন করে ডাক্তার রাখার ব্যপারে রেল ভাবনা চিন্তা শুরু করেছে বলে জানিয়ে দিয়েছেন৷
|