মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > সম্প্রসার করা হবে মেট্রোর কাজ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সম্প্রসার করা হবে মেট্রোর কাজ

PTIPTI
রেল বাজেট পেশ করার সময় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদিলেন, 50 টি স্টেশনকে ''আন্তর্জাতিক মানের স্টেশনে'' পরিণত করা হবে৷ পাবলিক-প্রাইভেট-পার্টনারশীপের ভিত্তিতে উন্নতকরণ করা হবে 50 টি স্টেশনের৷ যার মধ্যে রয়েছে শিয়ালদহ এবং হাওড়া স্টেশন৷ রেল বাজেটের আগেই অবশ্য তিনি জানিয়েছিলেন এই দুই স্টেশনকে নিয়ে তার নিজস্ব ভাবনা-চিন্তা রয়েছে৷ আর সেই কারণের শিয়ালদহ এবং হাওড়াকে বিশ্বমানের স্টেশনে রূপান্তরিত করার কথা বললেন৷

এছাড়াও তার তালিকায় শিয়ালদহ ও হাওড়া ছাড়াও সি এস টি মুম্বাই, পুণে, ভুবনেশ্বর, গুয়াহাটি, দিল্লি সহ আরও অনেক স্টেশনের নাম রয়েছে৷ খুব শীঘ্রই এই বিষয়ক কাজ শুরু হবে৷

যে মেট্রো সম্প্রসারণের কাজ আটকে ছিল, তা এগোনোর ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সময়সীমা না বললেও, খুব শীঘ্রই নাকি কলকাতা মেট্রোর কাজ এগোনো হবে৷ দমদম-ব্যারাকপুর-বারাসাত হয়ে মাজেরহাট পর্যন্ত এগোনো হবে মেট্রোর কাজ৷ এই প্রথমবার কলকাতা মেট্রোতে ছাত্র-ছাত্রীদেত্র জন্য টিকিটে ছাড় দেওয়া হবে৷ টিকিটের মূল্যে ছাড় পাওয়া যাবে 60 শতাংশ৷ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্যও থাকবে ছাড়৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
নিজস্ব ভঙ্গিমায় বাজেট নিয়ে মমতা ব্যানার্জী
বাজেটের চমক 'মুশকিল আসান'
মধু কোড়ার বিরুদ্ধে এফ আই আর ভিজিলেন্সে'র
বাজেট নিয়ে 'কনফিডেন্ট' মমতা
লালুর শেষ রেল বাজেটে চোখ রাখুন
অগ্রাধিকার পাঠকের মতামত