মমতা যে আছেন মমতা'তে তা রেল বাজেট পেশ করার আগে আরও একবার বুঝিয়ে দিলেন৷ সাধারণত রেল মন্ত্রী বাজেট পেশ করতে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের সামনে বিফ কেস তুলে ধরে বুঝিয়ে দিয়ে থাকেন তুরুপের তাস আছে বাক্স বন্দী৷
হাইপ্রোফাইল দপ্তর পেলেও মমতা ব্যানার্জী যে মা-মাটি-মানুষের কাছাকাছি রযেছেন তা আরও একবার পরিস্কার করে দিলেন৷ সকাল সকাল বাড়িতে কোন খাওয়ার আসর নেই, নেই দলীয় সাংসদদের আনাগোনা৷ সহকর্মী এক ইংরেজি সংবাদ মাধ্যমের সাংবাদিক বলেই দিলেন কি যে করেন তোমাদের দিদি৷ লালু থাকতে কত কি!
প্রায় প্রতি দিনের মত নিজস্ব মারুতি জেনে চেপে সংসদ ভবনের দিকে রওনা দিয়েছিলেন রেল মন্ত্রী মমতা ব্যানার্জী৷ সংবাদ মাধ্যমের উপস্থিতি ছিল নজর কাড়ার মত৷ মমতা প্রথামত কোন ব্রিফ কেস সঙ্গে না নেওয়াতে জল্পনা ছিল বাজেট নিয়ে৷ সংবাদ মাধ্যমে গুঞ্জন ছিল হয়ত রেল ভবন হয়ে সংসদে যাবেন৷ কোথায় কি সমস্থ সংবাদ মাধ্যকে অবাক করে সোজা সংসদ ভবনে৷
এবার সংবাদ মাধ্যমে শুরু হল অন্য জল্পনা তাহলে হয়ত ল্যাপটপ থেকে বাজেট ভাষণ দেবেন রেল মন্ত্রী৷ বাস্তবে হতাশ হতে হয়েছে সংবাদ মাধ্যম'কে৷ 12-টার কিছু পরে বাজেট পেশ করতে ওঠেন মমতা ব্যানার্জী৷ হয়ত রেল বাজেটের সব থেকে আশ্চর্য করার মত ঘটনা ঘটল তখন৷ সংসদে প্রেস গ্যালারি থেকে সংবাদ মাধ্যম চোখ ছানা বড়া করে দেখল কাধের ঝোলা থেকে বাজেট বের করছেন মমতা ব্যানার্জী৷ তার পরে আবার নিজস্ব ভঙ্গিমায় শুরু বাজেট পেশ.....
|