মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > রেল বাজেটে খুশি প্রধানমন্ত্রী
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রেল বাজেটে খুশি প্রধানমন্ত্রী

মমতার রেল বাজেটের প্রশংসার পঞ্চমুখ প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ সংসদ ভবন থেকে বাইরে আসার সময় রেল বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে তাঁকে ঘিরে ধরে দেশি ও বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধি৷ মনমোহন সিং জানান স্বল্প সময়ে যে ভাবে রেল মন্ত্রী বাজেট পেশ করেছেন তা সত্যিই প্রশংসার৷

নিজের তৃতীয় রেল বাজেটে যাত্রী ভাড়া বৃদ্ধি করেন নি৷ যদি বেশ কয়েক দিন ধরে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল রেল ভাড়া সামান্য হলে বৃদ্ধি করবেন মন্ত্রী৷ তার জায়গায় মমতা ব্যানার্জী স্কুল পড়ুয়া থেকে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের জন্য বড়সর ছাড় দিয়েছেন৷ রেলের যাত্রীদের জন্য খাবারের মান বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন৷

মনমোহন সিং বলেন নির্বাচনের আগে ইউ পি এ জোট যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন রেল বাজেটে তার সবটাই পূরণ করা হয়েছে৷ পাশাপাশি দেশের 50-টি স্টেশন'কে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কথা জানানো হয়েছে৷ গুরুত্ব দেওয়া হয়েছে রেলের নিরাপত্তা থেকে সমস্থ বিষয়৷ এই সকল কাজের জন্য কোন বাড়তি সার চার্জ পর্যন্ত বসান নি রেল মন্ত্রী৷

স্বাভাবিক ভাবে খুশি প্রধানমন্ত্রী জানিয়েছেন যে বাজেট মমতা ব্যানার্জী পেশ করেছেন তা দেশের রেল ব্যাবস্থার আধুনিকরণের সঙ্গে যাত্রীদের স্বাচ্ছন্দ বৃদ্ধি পাবে৷ মমতা ব্যানার্জী রেলের যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহণ উন্নত করার সিদ্ধান্ত নিয়েছেন৷ রেল নিজস্ব কোল স্টোরেজের তৈরি করবেন বলে জানিযেছেন মমতা ব্যানার্জী৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
বিফ্র কেস নয়, ঝোলাই সঙ্গী মমতার
সম্প্রসার করা হবে মেট্রোর কাজ
নিজস্ব ভঙ্গিমায় বাজেট নিয়ে মমতা ব্যানার্জী
বাজেটের চমক 'মুশকিল আসান'
মধু কোড়ার বিরুদ্ধে এফ আই আর ভিজিলেন্সে'র
বাজেট নিয়ে 'কনফিডেন্ট' মমতা