* যাত্রী ভাড়ায় কোন পরিবর্তন নয়৷ * বিপিএল পরিবারের জন্য পাসিক 25 টাকার মানথলি৷ * এসি যুবক ট্রেইন, টিকিটের মূল্য 299 টাকা ও 399 টাকা৷ * দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের কলকাতা মেট্রোতে 60% ছাড়৷ * সাংবাদিকদের জন্য বিশেষ সুবিধা৷ * দূরপাল্লার ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা৷ * এসসি, এসটি ও খেলোয়াড়দের বিশেষ সুবিধা দেওয়া হবে৷
* দূরপাল্লার ট্রেনে অন্তত এক জন করে ডাক্তারের সুবিধা৷ * মহিলাদের সুরক্ষা মজবুত করতে মহিলা আরপিএফ -এর সুবিধা৷ * 130 টি স্টেশনে ইন্টিগ্রেড সিকিউরিটি সিস্টেম৷ * এক হাজারটি জায়গায় সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করা হবে৷
* ট্রেনে খাওয়ার, জলের পর্যাপ্ত ব্যবস্থা৷ * 50টি বৃহত্তম স্টেশন বিশ্ব মানের করা হবে৷ * 375 টি স্টেশন উন্নত করা হবে৷ * স্টেশনের ওয়েটিং রুম, বাথ রুম উন্নত করা হবে৷ * ট্রেনের মধ্যে গ্রীন টয়লেটের ব্যবস্থা৷ * ইন্টারসিটি ডবলডেকার এসি কোচ চালানো হবে৷ * কাচড়াপাড়ায় নতুন কোচ ফ্যাক্টারি৷ * রায়বেরেলি কোচ ফ্যাক্টারির কাজ দ্রুত শেষ করা হবে৷ * বৃহত্তর স্টেশনের পাশে মাল্টিপ্লেক্সের সুযোগ৷ * কৃষকদের জন্য স্টেশনের পাশে কোল্ড স্টোরেজের ব্যবস্থা৷ * নির্দিষ্ট কিছু অঞ্চলে মার্কেটের ব্যবস্থা৷ * ট্রেনে মনোরঞ্জন ও খবরের সুবিধা৷ * ডিএমইউ ও ইএমইউতে বাথরুমের ব্যবস্থা৷ * সিগনাল ব্যবস্থা উন্নত করা হবে৷ * বৃহত্তর লজিস্টিক হাব গঠন করা হবে ইস্টার্ন ও ওয়েস্টার্ন করিডোরে৷ * দমদম থেকে ব্যারাকপুর, বারাসাত ও মাঝের হাট পর্যন্ত মেট্রো সম্প্রসারণ করা হবে৷
* 57 টি নতুন ট্রেন চালু করা হবে৷ * 53 টি নতুন রেল লাইন বসানো হবে৷ * 12 টি সি স্লিপার নন স্টপ ট্রেইন চালু করা হবে৷ a) দিল্লি - জম্মু তায়াই b) মুম্বাই - আমেদাবাদ c) দিল্লি - চেন্নাই d) কলকাতা - অমৃতসর e) দিল্লি - লক্ষ্মৌ f) ভুবনেশ্বর - নিউ দিল্লি g) দিল্লি - এলাহাবাদ f) দিল্লি - শিয়ালদাহ h) দিল্লি - এরনাকুলাম i) দিল্লি - পুণে k) হাওড়া - দিল্লি l) মুম্বাই - হাওড়া
* 10 টি নতুন গরীব রথ৷ * মহিলাদের জন্য স্পেশাল লোকাল ট্রেইন৷ * আরও 200টি শহরে 1000 টি রিজার্ভেশন সেন্টারের সুবিধা৷ * পোস্ট অফিসে রেলের ই-টিকিট পাওয়া যাবে৷ * 50 টি মোবাইল ভ্যানের মাধ্যমে টিকিট বিক্রির সুবিধা৷ * এসএমএস-এর মাধ্যমে বুকিং টিকিটের আপডেশন পাওয়া যাবে৷ * ততকাল টিকিটের বুকিং এর সময় 5 থেকে কমিয়ে 2 দিন করা হয়েছে৷ * অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে 6 টি শহরে৷
* 6650 রেল কর্মীদের জন্য নতুন আস্থানার ব্যবস্থা৷ * রেলওয়ে মেডিকাল কলেজ ও হাসপাতালের স্থাপন৷ * 18,000 নতুন মাল বহনের বগি কেনা হবে৷ * কাজিগুন্ড ও অনন্তনাগের মধ্যে লাইন পাতার কাজ আগস্টের মধ্যে শেষ করা হবে৷
|