মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > মমতার বাজেট লালুর মুখোশ খুলেছে:নীতিশ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মমতার বাজেট লালুর মুখোশ খুলেছে:নীতিশ

মমতার রেল বাজেট নিয়ে এবার তরজায় মাতলেন দুই প্রাক্তণ রেল মন্ত্রী নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদব৷ সংসদে মমতার রেলে বাজেট পেশের পর লালু যাদব'কে একহাত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷

নিজের পাঁচ বছরের কার্যকালে লালু যাদব রেলকে এক শক্তিশালী আর্থিক সংস্থা হিসাবে দাবি করে এসেছেন৷ লালু যাদব দাবি করতেন নীতিশের সময় রেলের যে আর্থিক ক্ষতি হযেছিল তা সামাল দিয়ে রেলকে লাভের মুখ দেখিয়েছেন৷

এবার নীতিশ কুমার জানিয়েছেন মমতা ব্যানার্জীর রেল বাজেটে প্রমাণ করে দিয়েছে লালু যাদব কত মিথ্যা তথ্য দিয়েছেন৷ বিহারের মুখ্যমন্ত্রী দাবি জানিয়েছেন লালু প্রসাদের সময় যে সমস্থ রেলের কন্ট্রাক বিলি করা হযেছে ও আর্থিক বিষয় নিয়ে যে সকল তথ্য দেওয়া হয়েছে তা নিয়ে সবিস্তারে তদন্ত করতে হবে৷ রেল বাজেটে পাটনা যে সকল ট্রেন দেওয়া হয়েছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন৷

মমতা ব্যানার্জী রেল বাজেটে তার পূরসুরী লালু যাদবের জামা নিয়ে কোন মন্তব্য করেন নি৷ তবে রেলের যে আর্থিক চিত্র তিনি বাজেটে তুলে ধরেছেন তা যে লালুর দাবির সঙ্গে একেবারে বীপরীত তা কিন্তু এবার পরিস্কার করে দিয়েছেন৷ মমতার রেল বাজেটের সময় আগাগোড়া সংসদে থেকে একাধিকবার বিহারের প্রসঙ্গ তোলার চেষ্ঠা করেছেন৷ প্রায় প্রতিবার মমতা ব্যানার্জী তার পূর্বসুরী কাছে ধৈর্ষ ধরে বাজেট বক্তৃতা শোনার আবেদন করেছেন৷

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রেল মন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিযে বলেছেন রেল'কে স্বপ্নের জামানা থেকে বাস্তবের মাটিতে নামিয়ে আনার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
নতুন শুরু হতে চলা ট্রেনের তালিকা
এক ঝলকে মমতার রেল বাজেট --
রেল বাজেটে খুশি প্রধানমন্ত্রী
বিফ্র কেস নয়, ঝোলাই সঙ্গী মমতার
সম্প্রসার করা হবে মেট্রোর কাজ
নিজস্ব ভঙ্গিমায় বাজেট নিয়ে মমতা ব্যানার্জী