ভারতে আগত অস্ট্রেলিয়ার ছয় সদস্যের একটি দল অস্ট্রেলিয়ায় অবস্থিত ভারতীয় ছাত্রদের উপর হামলার কড়া নিন্দা করে জানান, অস্ট্রেলিয়া সরকার এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছে৷ তারা জানান, ইতিমধ্যে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি দলও গঠন করা হয়েছে৷ এবং আগামী দিনে যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখা হবে৷
অস্ট্রেলিয়ার লেবার পার্টির ছয় সাংসদ বর্তমানে ভারতের হিমাচলের ধর্মশালা জেলায় এসেছেন৷ এখানে উপস্থিত হয়েই তারা এই কথা জানান৷ অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারতীয় ছাত্রদের সুরক্ষার সম্পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন৷
বিগত এক বছরে এই দেশে বিদেশ থেকে আগত ছাত্রদের মধ্যে মোট 54 জনের মৃত্যু হয়েছে বলে অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়৷ এর সঙ্গে এই সংবাদ মাধ্যমে এও জানানো হযেছিলে যে মৃত ছাত্রদের মধ্যে অধিকাংশই ভারতীয়৷ অবশ্য অস্ট্রেলিয়ার সরকারের তরফ থেকে এই বিষটি নিয়ে কিছু জানানো হয় নি৷
|