মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয় > সমকামিতা আইন নিয়ে সিদ্ধান্ত হল না বৈঠকে
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সমকামিতা আইন নিয়ে সিদ্ধান্ত হল না বৈঠকে

সমকামিতা নিয়ে দিল্লি হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দিলেও কেন্দ্রীয় সরকার সাবধানে সব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে চলেছেন৷ সমাকামিতা নিয়ে আইনমন্ত্রী প্রথম মন্তব্য করে বির্তকের সূত্রপাত করেছিলেন৷ তার পরে সমস্যা বুঝে নিজের মতামত পাল্টে তার মন্তব্য বিকৃতি করা হযেছে বলে সংবাদ মাধ্যমের ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছিলেন৷

সংবাদ মাধ্যমের ঘাড়ে দায় চাপিয়ে যে সমাজিক সমস্যা থেকে মুখ ঘুরিয়ে থাকা যাবে না তা দিল্লি হাইকোর্টের রায়ের পর পরিস্কার হয়ে গিয়েছে৷ শুক্রবার রেল বাজেটের পর নর্থ বল্কে নিজেদের মধ্যে সমাকামিতা নিয়ে সরকারের কি অবস্থান হবে ঠিক করতে বৈঠকে বসেছিলেন আইনমন্ত্রী বীরাপ্পা মৈলি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী গুলাম নবি আজাদ, ও স্বারাষ্ট্রে মন্ত্রী পি চিদামবরম৷

বৈঠকে শেষ আলোচনা কি হলে তা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হন তিন কেন্দ্রীয় মন্ত্রী৷ সকলেই জানিয়েছেন সরকার সমস্ত দিক খতিয়ে দেখে তবে সিদ্ধান্ত গ্রহণ করবে৷ কবের মধ্যে সমাকামিতা নিয়ে কেন্দ্রীয় সরকার তার অবস্থান জানাবে তা জানা যায় নি৷ মনে করা হচ্ছে সরকার আইনজীবিদের সঙ্গে আলোচনা করে তবে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলবেন৷ এই আইন পরিবর্তন যে আগামী দিনে রাজনীতি'কে সরগরম করে রাখবে তা কিন্তু পরিস্কার৷

এদিকে নর্থ বল্ক সূত্রে জানা গিয়েছে সরকার এক অংশ চাইছেন আইনের পরিবর্তন করে দিল্লি হাইকোর্টের রায অনুসারে চলতে৷ সেখানে এক অংশ কিন্তু ভিন্ন পথে চলার সিদ্ধান্ত নিয়েছে৷ এদিকে প্রায প্রতিদিন নতুন করে সমকামি আন্দোলন'কে স্বাগত জানাচ্ছেন সমাজের একাধিক ক্ষেত্রে বিশিষ্টজনেরা৷

একাধিক রাজনৈতিক দল কিন্তু খোলাখুলি ভাবে জানিয়ে দিয়েছেন সমকামিতা আইঅনের পরিবর্তনের চেষ্ঠা হলে তারা বিরোধ করবেন৷ এদের মধ্যেব সমাজবাদী দল ও সহ বেশ কিছু দল রয়েছে৷ ধর্মীয় নেতারা এই নিয়ে বিরোধ জানিয়েছেন৷ স্বারাষ্ট্র মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী ও আইন মন্ত্রী সমকামিতা আইন ও তার পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আলাদা-আলাদ ভাবে তাদের রির্পোট জমা দেবেন৷ সেই রির্পোট হাতে পেলে তবেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
ভারতীয় ছাত্রদের উপর হামলা নিন্দনীয়:প্রতিনিধি
রাজ্য বাড়চ্ছে না বাস,ট্যাক্সি ভাড়া
মমতার বাজেট লালুর মুখোশ খুলেছে:নীতিশ
নতুন শুরু হতে চলা ট্রেনের তালিকা
এক ঝলকে মমতার রেল বাজেট --
রেল বাজেটে খুশি প্রধানমন্ত্রী