কেরলে পার্টির সমস্যা সামধানের জন্য দিল্লিতে একদিনের জন্য পলিটব্যুরো এক বিশেষ বৈঠকে বসতে চলেছে সি পি এম৷ সি পি এম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য পার্টির হাল ফেরাতে আলোচনা করা হবে৷ শুধু তাই নয় কি ভাবে রাজ্যের বিবাদমান দুই শীর্ষ নেতাকে বিরত করা যায তা নিয়ে আলোচনা হবে৷
পার্টির ঘনিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে৷ এদিকে কেরলে কোন নেতাকে সাসপেন্ড করলে বা দল থেকে বহিস্কার করলে দল ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ একদিকে সারা দেশ জুড়ে দল খারাপ ফল করেছে সেখানে দলের এই কোন্দল যেমন শীর্ষ নেতৃত্বকে বিপদে ফেলেছে৷ ঠিক একই ভাবে কোন নেতাকে দল থেকে বহিস্কার করে দিলে দল ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে৷
এর আগে দুই নেতার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলেও তাদের বিবাদ শেষ হয় নি৷ প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করতে শুরু করেছে৷ কেরলে দলের সম্পাদক বিজয়নের ঘনিষ্ট নেতারা চাইছেন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দন'কে পদ থেকে সরিয়ে দিক পলিটব্যুরো৷ আবার উল্টো দিকের শিবির থেকে বিজয়নকে সরিয়ে দেওয়ার দাবি করেছেন৷
এবার সমস্যায় পড়ছেন দলের সম্পাদক কারাত৷ তবে বিজয়ন আবার দলের সম্পাদকের ঘনিষ্ট৷ তার জন্য অনেকেই মনে করছেন অচ্যুতানন্দনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
|