খারাপ আবহওয়ার জন্য থমকে গেল অমরনাথ যাত্রা৷ অশান্ত জম্মু-কাশ্মীরের রাজনৈতিক অবস্থা কিছুটা প্রশাসনের নিয়ন্ত্রনের আসার পরে অনেকেই মনে করেছিলেন এবার অমরনাম যাত্রীদের যে সমস্যা হচ্ছিল তা এবার কমবে৷ তবে এবার বাধ সেধেছে আবহওয়া৷
অমরনাথ বোর্ডের পক্ষ থেকে সমস্থ অমরনাথ যাত্রীদের অনুরোধ করা হয়েছে নতুন করে পাহাড়ের পথে না যাওয়ার জন্য৷ অমরনাথ যাত্রা পথের বেশ কিছু জাযগায় বেশ বরফ পড়েছে৷
এদিকে প্রায় সমস্থ বেস ক্যাম্পে থাকার জাযগা নিযে সমস্যা হচ্ছে৷ এদিকে জম্মু চলে আসা অনেকেই হোটেল ছেড়ে দিয়ে নুয়ান ও পহেলগাওয়ের বেস ক্যাম্পের দিকে রওনা দেওয়ার জন্য আবেদন করেছেন৷ তবে সকলেও স্বেচ্ছাসেবকরা অনুরোধ করেছেন অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত যে যেখানে আছে সেখানে থেকে যাওয়ার জন্য৷ ক্যাম্পে থাকা খাওয়া ও অন্য কোন সমাগ্রিক জন্য যেন আগত পুন্যর্থীর কোন সমস্যা না হয় সেদিকে সর্তক নজর রাখা হচ্ছে৷
এবার যদি এবার আবহওয়া খারাপ থাকে তাহলে কিন্তু যাত্রীদের বেশ সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন বোর্ড কর্তারা৷ এদিকে কোন ভাবেই যেন অমরনাথ যাত্রাপথে বা পুর্ন্যার্থীদের থাকার জাযগায় নিরাপত্তা বিঘ্নিত না হয় তার সর্তক নজর রাখা হচ্ছে৷
|