জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » মাওবাদী দেশের বাইরের থেকে অস্ত্র পাচ্ছে:চিদামবরম
Feedback Print Bookmark and Share
 

মাওবাদীরা যে দেশের অভ্যন্তরীন নিরাপত্তার জন্য বিপদজনক তা আরও একবার পরিস্কার করে দিলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী পি চিদামবরম৷ নিজের দপ্তরের দীর্ঘ সময় ধরে সাংবাদিকদেরর সঙ্গে কথা বলতে গিয়ে চিদামবরম বুঝিয়ে দিয়েছেন সরকার এখনও মাওবাদীদের সঙ্গে কথা বলতে আগ্রহী৷ তবে এটা সরকারের দুর্বলতা নয়৷ সরকার শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধান চায়৷ তার জন্য আলোচনায় অবসার জন্য মাওবাদীদের আহ্বান জানানো হয়েছে৷

তবে পরিস্কার করে দিয়েছেন আলোচনায় বসার আগে মাওবাদীদের সমস্থ অস্ত্র সংবরন করতে হবে৷ পাশাপাশি হিংসার পথ পরিত্যাগ করতে হবে৷ সরকারের অনুরোধ মাওবাদীরা মেনে না নিলে সেনা অভিযান হওয়ার কোন সম্ভাবনা রয়েছে কি তা নিয়ে পরিস্কার করে কিছু বলতে রাজি হন নি স্বারাষ্ট্র মন্ত্রী৷

সরকার কোন ভাবেই কিন্তু দীর্ঘ দিন ধরে মাওবাদীদের দৌরত্ম সহ্য করবে না৷ এর আগে ঠিক হয়েছিল বর্তমান নির্বাচন প্রক্রিয়া মিটে গেলে মাওবাদীর উপরে পুলিশ ও সি আর পি এফ একযোগে অভিযান চালাবে৷ সেই ব্যাপারে নিদিষ্ট করে কিছু জানান নি চিদামবরম৷ দেশের নানা প্রান্তে যে ভাবে মাওবাদীর প্রভাব বৃদ্ধি পাচ্ছে তা যে নিরাপত্তার জন্য উদ্ধেগের৷ পাশাপাশি

চিদামবরম স্বীকার করে নিয়েছেন বর্তমানে মাওবাদীরা কিন্তু বাংলাদেশ, নেপাল ও মায়ানামার থেকে অস্ত্র ও অর্থ সাহায্য পাচ্ছে৷ সরকারের কাছে এই ব্যাপারে নিদিষ্ট প্রমান রয়েছে৷ এবার স্বারাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তর মিলে যে এই সাপ্লাই লাইন বন্ধ করতে উদ্দোগী হবে তা পরিস্কার চিদামবরমের কথায়৷

মাওবাদী নীতি এক ধরনের রোমানটিসিজম বলে জানিয়েছেন স্বারাষ্ট্র মন্ত্রী৷ যে সকল বির্দজনের এদের সর্মথন করছেন তাদের এই রাস্তা থেকে সরে আসার জন্য অনুরোধ করেছন৷ এদিকে এই প্রথম চিদামবরম জানিয়েছেন এই ব্যাপারে সমাজের এক শ্রেনীর সরাসরি মদত রয়েছে৷ মাওবাদীর সঙ্গে জড়িত কোন ব্যক্তির নাম না নিলেও কিন্তু পরিস্কার করে দিয়েছেন তথ্য সরকারের কাছে রয়েছে৷

মাওবদী নেতা কিষেন জী দাবি জানিয়েছেন আলোচনার প্রাথমিক শর্ত হিসাবে, আধা সামরিক বাহিনী প্রত্যাহার করে নিতে হবে৷ তবে সরকার কোন ভাবেই এই দাবি মানবে না তা জানিয়ে দিয়েছেন৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: মাওবাদীরা চিদামবরম৷