জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » জার্মানীতে চিকিত্সা হবে প্রিয়রঞ্জন দাসমুন্সীর
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
দীর্ঘ এক বছরেরও বেশী সময় ধরে তিনি অসুস্থ৷ তাঁকে সুস্থ করে তোলার জন্যই জার্মানীতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তাঁর পরিবার৷ প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীকে এবার জার্মানীতে নিয়ে গিয়ে চিকিত্সা করানো হবে৷ দীর্ঘ এক বছর ধরে দিল্লির এক হাসপাতালেই তাঁর চিকিত্সা চলেছে৷ কিন্তু তাঁর শারীরিক অবস্থার কোন উন্নতি হয় নি৷

শরীরের এক অংশ একেবারেই অসাড় হয়ে গেছে৷ তাঁকে সেই শারীরিক যন্ত্রনা থেকে শীঘ্র মুক্তি দিতে জার্মানীতে নিয়ে যাবেন তাঁর স্ত্রী৷ এই প্রসঙ্গে প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্ত্রী সাংসদ দীপা দাসমুন্সী জানিয়েছেন আগামী 30 শে অক্টোবর তিনি প্রিয়রঞ্জন দাসমুন্সীকে জার্মানীতে নিয়ে যাবেন৷

তিনি আরও জানান জার্মানীর চিকিত্সকদের সঙ্গে তিনি প্রিয়রঞ্জন দাসমুন্সীর বর্তমান শারীরিক সমস্যা গুলো নিয়ে আলোচনা করেছেন৷ চিকিত্সকেরা তাঁকে ভরসা দিয়েছেন প্রিয়বাবুকে তারা একেবারেই সারিয়ে তুলতে পারবেন৷ দীপার দাসমুন্সীর সঙ্গে এই সফরে তাঁর পরিবারের ঘনিষ্ঠ জনেরাও থাকবেন৷
এখানে তথ্য খুঁজুন