জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » লন্ডন ও সাইপ্রাস সফরে প্রতিভা পাতিল (pratiba patil go to london and cyprus)
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
লন্ডন ও সাইপ্রাস সফরে গেলেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল৷ সোমবার এক বিশেষ বিমানে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশ্য রওনা হয়েছেন৷ প্রায 20 বছর বাদে কোন ভারতীয় রাষ্ট্রপতি লন্ডন সফরে গেলেন৷ এই সফরে বৃটেনের রানী এলিজাবেথের থেকে আগামী বছরে দিল্লিতে হতে চলা কমনওয়েল্থ গেমসের ব্যাটন গ্রহণ করবেন৷

রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সন্মানে এক নৈশ ভোজের আয়োজন করবেন বৃটেনের রানী এলিজাবেথ৷ সেখানে দুই দেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ এর পাশাপাশি রাষ্ট্রপতি বৃটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও বিরোধী দলনেতা ক্যামেরুন হোয়াইটের সঙ্গে বৈঠক করবেন৷

ভারত এখন আন্তর্জাতিক দুনিয়াতে এক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে৷ সেই ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে বৃটেন৷ এখন দুই দেশের মধ্যের সম্পর্ক কি ভাবে আরও উন্নত করা যায় তাতা রাষ্ট্রপতি সফরের প্রধান লক্ষ্যে৷ পাশাপাশি কোন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে উভয় দেশ উপকৃত হবে তার খুটিনাটি আলোচনা হবে৷ রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সফরের সময় লন্ডনে বসবাসকারী দুই ভারতীয় নাগরিক আন্তর্জাতিক নিলামে কেনা গান্ধীজীর ব্যবহারিত কিছু জিনিস তার হাতে তুলে দেবেন৷

এই সফরে শেষ করে রাষ্ট্রপতি যাবেন সাইপ্রাসে৷ ইউরোপের এই দ্বীপ রাজ্য কোন ভারতীয় রাষ্ট্রপতি প্রায় 20 বছর পরে যাবেন৷ বর্তমানে সাইপ্রাসের সঙ্গে ভারতের দ্বি-পাক্ষিক যোগাযোগ ও সম্পর্ক আরও বৃদ্ধি পেযেছেন৷ গত কয়েক বছরে সাইপ্রাসে পাকাপাকি ভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেযেছে৷ এখানে বর্তমানে ভারত থেকে বহু তথ্যপ্রযুক্তি কর্মী কাজের খোঁজে যাচ্ছেন৷ শুধু তাই নয় এখানে বহু ভারতীয় ছাত্র পড়াশুনার উদ্দেশ্য এখানে আসছেন৷ পাশাপাশি সাইপ্রাসের সঙ্গে বানিজ্য গত কয়েক বছরে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে৷ সামগ্রিক ভাবে এই গুরুত্বের কথা বিবেচনা করে রাষ্ট্রপতির এই সফর বলে মনে করা হচ্ছে৷
এখানে তথ্য খুঁজুন