দেশের এক অংশের শিক্ষিত মানুষ যে ভাবে মাওবাদীদের হয়ে পরোক্ষ ভাবে কথা বলছেন ও গোপনে সর্মথন করে যাচ্ছেন তার বিরুদ্ধে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী পি চিদামবরম৷ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চিদামবরম কড়া ভাষায় বলেন, মাওবাদীরা যদি দেশের অভ্যন্তরীন নিরাপত্তার জন্য বিপদজনক হয় তাহলে তাদের যে সকল মানুষ সর্মথন করছেন তারা একই ভাবে দেশের অখন্ডতার জন্য বিপদজনক৷
গত কয়েক দিন ধরে প্রায় লাগাতার ভাবে মাওবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন স্বারাষ্ট্র মন্ত্রী৷ এবার সরাসরি মাওবাদী ও তাদের মদতদাতাদের উদ্দেশ্য বলেন সাধারণ পুলিশ কর্মী তাদের হত্যা করে কি লাভ হবে৷ প্রশাসনের অনুরোধ সত্বেও আলোচনায় না বসে লাগাতার জঙ্গি কার্যকলাপে যে কোন ভাবে দেশের প্রান্তিক মানুষ অথবা মাওবাদী অধ্যুসিত এলাকার মানুষের উপকার হবে না তা পরিস্কার করে দিয়েছেন৷
এদিকে চিদামবরম সরাসরি না জানালেও স্বারাষ্ট্র মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে দুটো ব্যপারে পরিস্কার ভাবে তথ্য পাওয়া গিয়েছে৷ তার মধ্যে রয়েছে একদিকে দেশের বাইরে থেকে সর্মথন পাচ্ছে মাওবাদীর৷ যদিও এই তথ্য শনিবার স্বারাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন৷ দেশের ভেতরে কিছু বিশিষ্ট মানুষ সরাসরি মাওবাদীর সর্মথন করছেন৷ ইতিমধ্যে তাদের তালিকা তৈরি করেছে মন্ত্রকের কর্তারা৷ তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা তা পরিস্কার করে কিছু জানা যায় নি৷ তবে মন্ত্রক যে এবার এই ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে তার ইঙ্গিত দিয়েছেন চিদারমবরম৷