2007 সালে টেলিকম স্পেকট্রাম বিলি করা নিয়ে দুর্নীতির অভিযোগে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী এ রাজার পদত্যাগ দাবি করল ভারতীয় জনতা পার্টি৷
বি জে পি'র মুখপাত্র অরুন জেটলি জানান, এখন পর্যন্ত ভারতীয় রাজনীতি'তে দুর্নীতির যে সকল অভিযোগে রয়েছে তাকে ছাড়িয়ে গিয়েছে রাজার টেলিকম দুর্নীতি৷ সরকারের উচিত তাকে পদ থেকে বরখাস্থ করা৷ বি জে পি'র টেলিকম কেলেঙ্কারি'র দাবি নতুন কিছু নয়৷ এর আগে গত ইউ পি এ মন্ত্রীসভার সময় বি জে পি এই দাবি তুলেছিল৷
এখন হাতের কাছে ইউ পি এ বিরোধী কোন ইস্যু সেভাবে না পেয়ে টেলিকম দুর্নীতির অভিযোগে তুলে ঘুড়ে দাড়ানোর চেষ্ঠা করছে বি জে পি বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের৷ জেটলি বলেন যে ভাবে স্পেকক্ট্রাম বিলি করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রাই৷ এর পরে দুর্নীতি নিয়ে কোন সন্দেহ থাকতে পারে না৷ তার পরে বর্তমান কেন্দ্রীয় সরকার তাকে মন্ত্রীসভায় স্থান দিয়ে অন্যায় করেছে৷
2001 সালে ট্রাই এর জন্য যে মূল্য নির্ধারন করেছিল সেই মূল্যে কি ভাবে 2007 সালে পেকট্রাম বিলি করা হল তা নিয়ে যাবতীয় প্রশ্ন তুলেছে বি জে পি৷ রাজা যে সকল কোম্পানী স্পেকট্রাম বিলি করেছেন তার তুলনায় যোগ্য কোম্পানী বিনা কারণে বাদ দিয়েছেন৷ কি ভাবে এত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রীসভার অনুমোদন ছাড়া করা হল তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে৷ যদি এই সিদ্ধান্ত মন্ত্রীসভার অনুমোদনে হয়ে থাকে তাহেল তত্কালীন মন্ত্রীসভা দুর্নীতির সঙ্গে জড়িত বলে জেটলি দাবি করেছেন৷