জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » 26/11কান্ডের বিচার পাকিস্তান দ্রুত করুক:দিল্লি (pakistan need to action 26/11 culprit:pm)
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
পাকিস্তানের প্রতি দ্বি-পাক্ষিক সমস্যার সমাধানে বন্ধুতপূর্ন মনোভাব রয়েছে আবার সন্ত্রাস দমনে কড়া বার্তা রয়েছে৷ এভাবে কাশ্মীরে মাটিতে দাড়িয়ে দিল্লির অবস্থান পরিস্কার করে দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ কাশ্মীর থেকে দিল্লি রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাস দমন করতে না পারলে ভারত ও পাক দ্বি-পাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নতি সম্ভব নয়৷

পাশাপাশি মুম্বাই সন্ত্রাস কান্ডের কথা তুলে মনমোহন সিং জানিয়ে দিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত পাক নাগরিকদের শাস্তি দেওয়ার ব্যাপারে ইসলামাবাদ যে প্রতিশ্রুতি আন্তর্জাতিক দুনিয়াকে দিয়েছিল তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে৷ ঘটনার পরে এক বছর কাটতে চললেও এখন পর্যন্ত অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যাপার নিশ্চিত করা যায় নি৷ অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার নিশ্চিত করার জন্য পাক প্রশাসনকে অনুরোধ করেন৷

প্রধানমন্ত্রী আরও জানান ঘটনার পরে পাক মাটি ব্যবহার করে ভারত বিরোধী চক্রান্ত হওয়ার ব্যাপারে ইসলামাবাদ স্বীকার করলে, পরে প্রমাণের উপরে ভিত্তি করে পাকিস্তান স্বীকার করে নিয়েছে তাদের দেশের মাটি ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করা হয়েছিল৷ সন্ত্রাস বন্ধ করে আলোচনা শুরু করার যে দাবি দিল্লি'র পক্ষ থেকে করা হচ্ছে তা কোন পূর্ন নির্ধারিত শর্ত নয়৷ আলোচনা জন্য শান্তির পরিবেশ জরুরি৷ সেখানে একদিকে সন্ত্রাস ও অন্যদিকে শান্তির আলোচনা হতে পারে না৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: প্রধানমন্ত্রী মনমোহন সিং৷