পশ্চিম মেদিনীপুরের লালগড়ে মাওবাদী দৌরাত্ব বেড়েই চলেছে৷ রাজধানী অবরুদ্ধ করার 48 ঘন্টার মধ্যেই জঙ্গল মহল থেকে মাওবাদীরা অপহরণ করল চার সি পি এম নেতাকে৷ বৃহস্পতিবার ভোরের দিকে মাওবাদীরা হাতে অপহরণ হয়েছেন তিন সি পি এম নেতা৷ অন্যদিকে বুধবার সন্ধ্যায় সময় মাওবাদীদের হাতে অপহরণ হয়েছিলেন দিলীপ মাহাতো৷ তাঁকে বৃহস্পতিবার খুন করে রাস্তায় ফেলে দিয়ে যায় মাওবাদী জঙ্গিরা৷ পাশাপাশি তার বাড়ীতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ স্থানীয় পুলিশ প্রশাসন এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন৷
যৌথ বাহিনীর টহলদারির মধ্যে কি ভাবে মাওবাদীরা একের পর সি পি এম নেতাকে তুলে নিয়ে গিয়ে খুন করছে তা নিয়ে এখন প্রশন উঠছে৷ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হযেছে৷ তার ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি মাওবাদীদের হাত থেকে অপহৃতদের উদ্ধার করার জন্য চেষ্ঠা চালাচ্ছে৷
এদিকে সি পি এম সূত্রে খবর অপহৃত হওয়া তিনজন সি পি এম লোকাল কমিটির সদস্য৷ এরা এলাকায় দীর্ঘ দিন ধরে সি পি এম করতেন বলে জানা গিয়েছে৷ মাওবাদীরা এদের অনেক আগে থেকে টার্গেট করেছিল৷ এদিকে মাওবাদীরা কিন্তু সি পি এম কর্মীদের অপহরণের ব্যাপারে কিছু জানাতে রাজি হন নি৷
তবে এক সূত্রের জানা গিয়েছে মাওবাদী সর্মথিত জনগণের পুলিশ সন্ত্রাস বিরোধী কমিটুর সদস্যরা এই কাজ করেছেন৷ প্রসঙ্গত গত বছরে বুদ্ধবাবু, রামবিলাস পাসোয়ান ও জিতিন প্রসাদের গাড়ীর সামনে ল্যান্ড মাইন বিস্ফোরণে পর পুলিশ এলাকায় গিয়ে তল্লাশি চালতে শুরু৷ স্থানীয় বাসিন্দারদের অভিযোগ পুলিশ তল্লাশির নামে গ্রামের সাধারণ মানুষের উপরে অত্যাচার শুরু করেছিল৷ তখন এলাকার মানুষ নিজেদের পুলিশ সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে আন্দোলন শুরু করেন৷