ভারতে যে দ্বি-পাক্ষিক সম্পর্কে উন্নত করতে আন্তরিক তা বুধবার কাশ্মীরের মাটিতে দাড়িয়ে বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ কাশ্মীর সমস্যার সমাধান করে দক্ষিণ-পূর্ব এশিয়াতে স্থায়ী শান্তির পরিবেশ তৈরির জন্য এক পা এগিয়ে গিয়ে সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন৷
পাশাপাশি উপতক্যায় সক্রিয় থাকা সমস্থ বিচ্ছিতাবাদী সংগঠনের প্রতি এক বার্তায় পরিস্কার করে দিয়েছেন সন্ত্রাস কখন সমস্যার সমাধান হতে পারে না৷ উন্নয়নের জন্য আলোচনা একমাত্র পত্র৷ এর পাশাপাশি দিল্লিরে ফেরার পথে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানিয়েছেন আলোচনার আগে উপতক্যায় পাক মদতে যে জঙ্গি কার্যকলাপ করার চেষ্ঠা হচ্ছে তা বন্ধ হওয়া দরকার৷ এটা আলোচনার কোই পূর্ব শর্ত নয়৷ আলোচনার আগে পরিবেশ তৈরির জন্য এটা জরুরি৷
প্রধানমন্ত্রী পরিস্কার করে দিয়েছেন পাকিস্তানের অভ্যন্তরে বালুচিস্তান নিয়ে ও তালিবান জঙ্গিদের দিল্লির মদত দেওয়া নিয়ে যে সকল মন্তব্য পাক প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে তা ভিত্তিহীন৷ ভারতের পক্ষ থেকে কোন সময় সন্ত্রাসবাদকে মদত দেওয়া হয় নি৷ স্বাভাবিক ভাবে নিদিষ্ট প্রমান ছাড়া ভিত্তিহীন ভাবে এভাবে মন্তব্য করা সমীচিন নয়৷
এর আগে ইজিপ্টে ন্যাম সামিটের ফাঁকে যখন প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছিল তখন পাক প্রধানমন্ত্রী গিলানি একেবারে ভিত্তিহীন ভাবে বালুচিস্তানের সমস্যা নিয়ে দিল্লির নাম জড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছিলেন৷ যদিও কোন ডসিয়ার দেওয়ার দূরে থাক নিদিষ্ট করে প্রমান দিতে পারে নি৷ তবে মাঝে মধ্যে পাক নেতৃত্ব যে ভাবে পাকিস্তানের অভ্যন্তরে সমস্যার জন্য পরোক্ষ ভাবে দিল্লির দিকে আঙ্গুল তুলছেন তা দ্বি-পাক্ষিক সম্পর্কে খারাপ করবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী৷