মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » মুম্বাইয়ের মত হামলা হলে জবাব দেওয়া হবে:কাপুর (we will give right answer in case of mumbai like attack:malik)
মুম্বাই ধাঁচে ভারতের কোন শহরে হামলা হলে তার যোগ্য দেবেন দিল্লি৷ এর আগে একাধিকবার পাকিস্তানের নাম না করে পাক জঙ্গি সংগঠনকে এই বলে সর্তক করেছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী পি চিদামবরম ও প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি৷ দিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নিতে এসে চিদামবরম ও অ্যান্টনির সুরে সুর মিলিয়ে সেনা প্রধান দীপক কাপুর জানিয়েছেন, মুম্বাই ধাঁচে কোন ধরনের হামলা হলে এবার কিন্তু চুপ করে থাকবে না দিল্লি৷ তার যোগ্য জবাব দেওয়া হবে৷
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য দিল্লি, ইসলামাবাদ ও কাবুলকে একযোগে কাজ করার আহ্বান জানান৷ কাপুর বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়াতে সন্ত্রাস নতুন করে বৃদ্ধি পেয়েছে৷ যে কোন ভাবে সকলে সম্মিলিত ভাবে সন্ত্রাসের জবাব দিতে হবে৷
প্রসঙ্গত, এফ বি আই গোয়েন্দারা মার্কিন মুলুকের এক আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এক পাকিস্তানের নাগরিককে গ্রেপ্তার করেন৷ তার পরে জানা গিয়েছে লস্কর-ই-তেবা ভারতে নতুন করে মুম্বাই ধাঁচে হামলা চালোনার পরিকল্পনা করেছে৷ এফ বি আই বিস্তারিত জানার জন্য ভারতীয গোয়েন্দা বাহিনীকে আমেরিকার নাগরিক কোলম্যানকে জেরা করার অনুমতি দিয়েছে৷ তার থেকে পরিস্কার ভারতে হামলা হতে পারে৷ পাশাপাশি ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন পাকিস্তানে আত্মগোপ্পন করে থাকা জঙ্গিরা ভারতে হামলা চালাতে পারে৷
নতুন করে কোন তথ্য গোয়েন্দা বা সেনাবাহিনীর হাতে রয়েছে কিনা তা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি জেনারেল কাপুর৷ এর পাশাপাশি পাকিস্তানে ভারতীয় অস্ত্র পাওয়ার ব্যাপারে যে দাবি পাক প্রশাসন করছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন৷
আন্তর্জাতিক ক্ষেত্রে ও দেশের ভেতরে জঙ্গি হানা নিয়ন্ত্রণ করার জন্য সক্রিয় দিল্লি, সেখানে পাকিস্তান সহ কোন দেশে জঙ্গিদের মদত দেওয়ার দাবি ভিত্তিহীন৷