জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » বাবরি ধ্বংস অন্ধ ভাবাবেগ,সঙ্কীর্নতার ফল:চিদামবরম
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
উত্তরপ্রদেশে যে দলের পুর্নগঠনে কংগ্রেস গুরুত্ব দিচ্ছে তা আর একবার পরিস্কার হযে গেল কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী জামাতি-ইলেমা-হিন্দের 30-তম সাধারন বার্ষিক অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্যে৷ অনুষ্ঠানের মঞ্চে নিজের ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী আরও একবার পরিস্কার করে দিলেন দল সংখ্যালঘুদের স্বার্থরক্ষা করতে তৈরি৷ মন্ত্রীর এই বার্তা যে আগামী দিনে সারা দেশ্জের সংখ্যালঘুদের জন্য সরকারের পক্ষ থেকে বার্তা তা বলাইবাহুল্য৷

কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী চিদামবরম জানান, উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ভাঙ্গা ধর্মীয় উন্মাদন ও সঙ্কীর্ণতার উদাহারণ৷ কোন স্থান বা সৌধ নিয়ে বির্তক থাকতে পারে৷ তবে কোন ভাবেই বির্তকের সমাধান এভাবে হতে পারে না৷ সে সময় একদল মানুষ যে ভাবে বাবরি মসজিদ ভেঙ্গেছে তাতে ভারতের ধর্মীয় অখন্ডতা আঘাত লেগেছে বলে জানান৷

এর পাশাপাশি জানান সেই সময় যারা বাবরি মাসজিদ ধ্বংসের জন্য এগিয়ের এসেছিলেন বা যারা এই কাজের জন্য এক শ্রেনীর মানুষকে উত্সাহিত করেছেন তা ধর্মীয় অন্ধ ভাবাবেগ বলে এই ধরনের জঘন্য কাজ করেছেন৷ এই ধরনের মানসিকতা সংখ্যালঘু বা সংখ্যাগুরু উভয়ের জন্য খারাপ৷ পাশাপাশি জানিয়েছেন দেশের সংখ্যা গরিষ্ট অংশের উচিত সংখ্যালঘুদের সাহায্য করা৷ তার পরিবর্তে যদি উলট পুরান হয় তা অত্যন্ত দুঃখের৷

চিদামবরম বলেন দেশের মধ্যে কিছু স্বার্থান্বেষী মানুষ কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে মুসলিমদের বিরুদ্ধে লড়াই বলে চালাতে চাইছেন৷ এই ধরনের মানসিকতার তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী৷ তিনি জানান, বিশ্ব শান্তির পথে সন্ত্রাস সব থেকে বড় বাধা, কোন ধর্ম বা কোন সম্প্রদাযের মানুষ এর সঙ্গে জড়িত রয়েছেন তা মোটেই গুরুত্বপূর্ণ নয়৷ আগামী দিনে যে দেশে ও দেশের বাইরে সন্ত্রাস বিরোধী আন্দোলন চলবে তা পরিস্কার করে দিয়েছেন৷
এখানে তথ্য খুঁজুন