পাকিস্তানে অভ্যন্তরীন সমস্যার জন্য পাক প্রশাসনের ভুল নীতিকে দায়ী করলেন বিদেশ মন্ত্রী এস এম কৃষ্ণা৷
দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কৃষ্ণা বলেন, পাকিস্তানের অভ্যন্তরে যে ভাবে জঙ্গিরা সমন্তরাল প্রশাসন চালাচ্ছে তা অন্য কোন দেশ হয় বলে অন্তত তার জানান নই৷ এই ধরনের অবস্থার জন্য দায়ী পাক প্রশাসনের ভুল নীতি৷ দীর্ঘ দিন ধরে জঙ্গিদের মদত দেওয়ার যে নীতি গ্রহণ করেছিল তা কুফল এখন পাকিস্তানের সাধারণ মানুষ পাচ্ছেন৷
দিল্লি দীর্ঘ দিন ধরে দাবি জানিয়েছে পাকিস্তানের মাটিতে জঙ্গিরা ভাবে ঘাঁটি তৈরি করেছে এখন তা সামাল দিতে হিমসিম খাচ্ছে পাক সেনা৷ প্রসঙ্গত ওয়ারিজিস্তানে পাক সেনা তালিবানদের ঘাঁটিতে হামলা চালোনার পরে সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে তালিবানদের কাছে থেকে প্রচুর পরিমাণে ভারতীয় অস্ত্র, হ্যান্ড গ্রেনেড পাওয়া গিয়েছে৷ এই সমস্থ জিনিসের কোন প্রত্যক্ষ প্রমান পাক সেনা দিতে না পরলে তাদের দাবি তালিবানদের যে সরাসরি দিল্লি থেকে মদত মিলছে তা পরিস্কার৷ এবার তার সমস্থ প্রমাণ আন্তর্জাতিক দুনিয়ার সামনে রাখবেন বলে পাক সেনা ও অভ্যন্তরীন মন্ত্রকের দাবি৷
এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রী কৃষ্ণা বলেন, ভারত সব সময় জঙ্গিদের প্রশয় দেওয়ার নীতির বিরোধীতা করছে সেখানে তালিবানদের মদত দেওয়ার পাক দাবি যুক্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন৷
পাশাপাশি কৃষ্ণা জানান মুম্বাই কান্ড ও তার পরবর্তী সময়ে পাকিস্তানের উপরে আন্তর্জাতিক মহলের যে চাপ তৈরি হয়েছে তা সামাল দিতে গিয়ে ওয়ারিজিস্তানের সঙ্গে দিল্লির নাম জড়িয়ে দেওয়ার চেষ্ঠা করছে ইসলামাবাদ৷