দলাই লামা'র প্রস্তাবিত অরুণাচল সফরে ভারত ও চিন সম্পর্কে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশ সচিব নিরুপমা রাও৷
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিরুপমা রাও বলেন, ভারত ও চিন সম্পর্ক অত্যন্ত শক্তিশালী৷ দলাই লামা কোথায় যাচ্ছেন তার উপরে সসম্পর্ক নির্ভর করে না৷ এর পাশাপাশি দলাই লামার সফর নিয়ে আরও একবার দিল্লির অবস্থান পরিস্কার করে দিয়েছেন নিরুপমা রাও৷
শেষ পাঁচ দশক ধরে ভারতে রয়েছেন দলাই লামা৷ স্বাভাবিক ভাবে ভারতে রাজনৈতিক ভাবে আশ্রয় পাওয়া দলাই লামা দেশের যে কোন প্রান্তে যেতে পারেন৷ তা অরুণাচল হোক অথবা কাশ্মীর৷ তার সঙ্গে অন্য কোন দেশের সম্পর্ক নির্ভর করে না৷ আন্তর্জাতিক দুনিয়াতে এভাবে কোন সম্পর্ক চলে না বলে জানিয়ে দিয়েছেন নিরুপমা রাও৷
চলতি মাসের 8 তারিখে অরুণাচল সফরে যাবেন দলাই লামা৷ সেখানে তিনি ছড়িয়ে থাকা বৌদ্ধ সন্যাসী ও ভিক্ষুকদের সঙ্গে মিলিত হবেন৷ চিন প্রথম থেকে দলাই লামার সফরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ব্যাখ্যা করে আসছে৷ অরুণাচলে দলাই লামার যাওয়া বন্ধ করতে সরাসরি দিল্লিও কাছে অনুরোধ করেছিল বেজিং৷ তবে দিল্লি সবিনয়ে সেই অনুরোধ প্রত্যাখান করেছে৷
এদিকে গতকাল বেজিং থেকে বিদেশ দপ্তরের মুখপাত্র দাবি করেছেন দলাই লামার জন্য ভারত ও চিন সম্পর্কে ক্ষতিগ্রস্থ হচ্ছে৷ এবার বেজিং'র নাম সেভাবে সরাসরি না করেল নিজেদের অবস্থান পরিস্কার করে দিল দিল্লি৷ দিল্লি দলাই লামার সাম্প্রতিক অরুণাচল সফরে সহজ করে ব্যাখ্যা করলে কিন্তু তা মেনে নিতে রাজি নয় চিন৷ ইতিমধ্যে ভারতীয় সীমান্তে চিনা হেলিকপ্টার সহ, সেনা প্রবেশ ও একাধিকক ব্যাপারে ভারত-চিন দ্বি-পাক্ষিক সম্পর্কে অবনতি হয়েছে৷