সারা দেশ জুড়ে যে ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের সমস্যা জটিল হয়ে গেলেও তা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা নেই বলে এবার সরাসরি জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শরদ পাওয়ার৷
তিনি জানান বৃষ্টি কম হওয়া ও দেশের এক অংশের বেশি বৃষ্টি এর জন্য শস্য উত্পাদন কম হয়েছে৷ স্বাভাবিক ভাবে দেশে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে৷ তবে ঘরের বাজারে যেন কোন ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদার সঙ্গে যোগানের সমতা রাখার জন্য বিদেশের বাজার থেকে আমদানি করা হচ্ছে৷
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানিয়েছেন রবি শস্য উত্পাদন ঠিক মত হয়ে বাজারে আসলে জিনিসের দাম অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে৷ বাজারে রবি শস্য আসতে এখন বেশ কিছু সময় বাকি৷ স্বাভাবিক ভাবে জিনিসের দাম আপতত কম হওয়ার কোন সম্ভাবনা নেই৷
বিগত কযেক মাস ধরে মুদ্রাস্ফীত শূন্য শতাংশের নিচে থাকলেও জিনিসের দাম প্রায় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে৷ স্বাভাবিক ভাবে সাদারণ মানুশের জীবনধার করা এক শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাড়িয়েছে৷ বিরোধী সংসদে ও সংসদের বাইরে এই নিয়ে সরকারকে চাপে রাখার জন্য একাধিক কৌশল গ্রহণ করেছে৷