জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » আলোচনার কথা জানিয়ে দিলেন কিষেণ জী
Feedback Print Bookmark and Share
 

অবশেষ কেন্দ্রের আহ্বানে সারা দিল মাওবাদীর নেতৃত্ব৷ মাওবাদীদের অন্যতম নেতা কিষন জী কেন্দ্রের কাছ এক বার্তা পাঠিয়ে জানিয়ে দিয়েছেন কেন্দ্রের সঙ্গে তারা আলোচনা করতে রাজি৷ তবে তার আগে বেশ কিছু শর্ত রেখেছেন আলোচনা শুরু করার জন্য৷

এদিকে মাওবাদীদের নেতা কিষণ জী, তাদের পক্ষ থেকে অবস্থান জানিয়ে দিলেও কেন্দ্রীয় মন্ত্রীসভার কোন সদস্য এইউ নিয়ে কিছু বলতে রাজি নয়৷ এমন কি স্বারাষ্ট্র মন্ত্রকের কর্তার স্বীকার নিয়েছেন মাওবাদী নেতা কিষেণ জী কথা বলতে আগ্রহী, তবে এই নিয়ে এখন সরকারী ভাবে কোন মন্তব্য করতে আগ্রহী নয়৷ তাদের বক্তব্য সরকার আগে মাওবাদীদের দাবি নিয়ে ভাবনা চিন্তা করে অবস্থান জানিয়ে দেবেন৷

এদিকে আলোচনার আগে মাওবাদী নেতৃত্ব যে দাবি জানিয়েছেন তার মধ্যে নতুনত্ব বিশেষ কিছু নেই৷ তাদের দাবি কেন্দ্রের পক্ষে কতটা মেনে নেওয়া সম্ভব তা নিযে কিন্তু ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছেন কিষেণ জী জানিয়েছেন প্রথমে দেশের মাওবাদী অধ্যুসিত রাজ্য থেকে সমস্থ কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নিতে হবে৷ পাশাপাশি স্বাধীনতার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী উপজাতি জণগনের জন্য সরকার যে কিছু করতে ব্যর্থ হয়েছে তা স্বীকার করে নিয়ে নিশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে৷

মাওবাদীরা আলোচনায় রাজি হওয়াতে স্বারাষ্ট্র মন্ত্রকের কর্তারা খুশি হলে যে দাবি মাওবাদী রেখেছেন তা মেনে নেওযা সম্ভব নয় তা কার্যত পরিস্কার৷ সরকার আগেই পরিস্কার করে দিয়েছে কোন ভাবেই মাওবাদী অধ্যুসিত এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়া হবে না৷ এমন কি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাধীনতার পর থেকে সরকার কোন কাজ করে নি বলা মানে কার্যত এক সামজিক বিপ্লবের কথা মেনে নেওয়া৷ কেন্দ্রের পক্ষে যা কার্যত অসম্ভব৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: মাওবাদীদে