ইজিপ্ট সফরে এসে আরব লিগের প্রধানের সঙ্গে একান্ত বৈঠক করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ দুই শীর্ষ নেতার মধ্যে প্রায এক ঘন্টা ধরে বৈঠক হয়েছে৷ এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে দিল্লি ও আরব লিগের নেতারা৷ এই দ্বি-পাক্ষিক বৈঠকে রাহুল গান্ধী ও আরব লিগের শীর্ষ নেতা নিজেদের মধ্যে আন্তর্জাতিক পরিস্থিতি, ভারত ও পাক দ্বি-পাক্ষিক সম্পর্ক, ভারত ও আরব লিগভুক্ত দেশের মধ্যে আর্থিক, বাণিজ্যিক, স্বাস্থ্য ও প্রযুক্তিগত ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করার জন্য আলোচনা হযেছে৷ আলোচনা শেষে খুশি উভয় নেতা৷
আরব লিগের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ গড়ে তুলে আগামী দিনে সন্ত্রাসের মোকাবিলা থেকে শুরু করে বাকি সমস্যার কোন শান্তিপূর্ন সমাধান করা সম্ভব কিনা তা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে৷ উভয় নেতা সহমত হয়েছেন সন্ত্রাসবাদ সকল দেশের কাছে চ্যালেঞ্জ৷ এই চ্যালেঞ্জের সঠিক ভাবে মোকাবিলা করা সম্ভব না হলে কিন্তু বহু প্রাথমিক সমস্যার সমাধান করা সম্ভব হবে না৷
1946 সালে আরব লিগ গড়ে ওঠে৷ তখন প্রাথমিক ভাবে আরব লিগের লক্ষ্যে ছিল যে কোন ভাবেই হোক নিজেদের মধ্যে যোগাযোগ সুদৃঢ করা৷ প্রথম থেকে আরব লিগের দেশের সঙ্গে সম্পর্ক রেখে চলার ব্যাপারে আগ্রহী দিল্লি৷ এবার রাহুলের সফরকে সামনে রেখে সেই দিকে এগাতে চাইছে দিল্লি৷