জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » লস্কর'কে ভারতে হানায় মদত দিচ্ছে পাকিস্তান:পি সি (pak help lashkar to attachk india:chidbaram)
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
আমেরিকার এফ বি আই গোয়েন্দাদের হাতে ধরা পরা দুই মার্কিন নাগরিকের যে ভারতে জঙ্গি হানার পরিকল্পনা ছিল তা নিয়ে এবার মুখু খুললেন কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী চিদামবরম৷ দিল্লিতে তিনি জানিয়েছেন এফ বি আই গোয়েন্দাদের জেরায় দুই মার্কিন নাগরিক স্বীকার করেছে তার হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন৷ ভারতের ন্যাশানাল ডিফেন্সে অ্যাকাডেমি, বেশ কিছু বোডিং স্কুল, দিল্লি সহ দেশের নানা প্রান্তের কয়েকটি পাঁচতারা গোটেল, জনপ্রিয় টুরিস্ট স্পস্ট তাদের মূল লক্ষ্য ছিল৷

চিদামবরম জানান এফ বি আইয়ের হাতে আটক দুই ব্যক্তি স্বীকার করে নিয়েছে পাকিস্তানে আত্মগোপন করে থাকা লস্কর জঙ্গিরা পরিকল্পনার সঙ্গে জড়িত৷ এই দুই আটক ব্যক্তিকে জেরা করে আরও বেশ কিছু নাম পাওয়া গিয়েছে যারা পাকিস্তানের নাগরিক৷ এফ বি আই তাদের আটক করার জন্য ইতিমধ্যে বার্তা পাঠিয়েছে৷

মার্কিন মুলুকে আটক জঙ্গিদের এফ বি আই জেরা করার পাশাপাশি ভারতীয় গোয়েন্দারা রানা ও কোলম্যানকে জেরা করছে৷ মুম্বাই ধাঁচে ভারতে আবার হানা চালোনার পরিকল্পনা প্রায় পাকিস্তানে আত্মগোপন করে থাকা জঙ্গিরা করে ফেলেছিল৷ জেরায় কোলম্যান ও রানা স্বীকার নিয়েছেন ভারতে দুইজন লস্কর জঙ্গি প্রবেশ করেছে৷ তাদের আটক করার জন্য ভারতীয় সেনা ও প্রশাসন কি করছে তা নিরাপত্তার কারণে বিস্তারিত জানাতে রাজি হন নি চিদামবরম৷

স্বারাষ্ট্র মন্ত্রকের সূত্রে খবর রানা ও কোলম্যান জঙ্গিদের যে পরিচয় ও বর্ননা দিয়েছেন তার সূত্র ধরে স্কেচ করে তা নানা জায়গায় দিয়ে আটক করার চেষ্ঠা করা হচ্ছে ভারতে প্রবেশ করা লস্কর জঙ্গিদের৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: আমেরিকা এফ বি আই চিদামবরম