জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের নির্দেশ বুদ্ধবাবুকে (center take stick apporch on westbengal)
Feedback Print Bookmark and Share
 

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যে এবার কেন্দ্রীয় সরকার কড়া মনোভাব দেখাচ্ছে তা পরিস্কার হয়ে গেল কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী চিদামবরমের মন্তব্যে৷ রাজ্যে আসন্ন উপ-নির্বাচনের আগে যে ভাবে রাজ্যের নান প্রান্তে দফায় দফায় সি পি এম ও তৃণমূল সংঘর্ষ হচ্ছে তা বন্ধ করার নৈতিক দায় রাজ্যের৷ রাজনৈতিক হিংসা বন্ধ করতে রাজ্য সরকারকে সার্থক, কার্যকারী ও বাস্তবাদী পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন স্বারাষ্ট্র মন্ত্রী৷

যদিও মন্ত্রকের পক্ষ থেকে সমস্থ কথা লিখিত ভাবে না বলে মৌখিক ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় একথা জানিয়ে দিয়েছেন চিদামবরম৷ এদিকে মমতা ব্যানার্জী দাবি করেছেন রাজ্য নির্বাচনে হারের ভয়ে আগে থেকে বিশৃঙ্খলা শুরু করেছে সি পি এম৷ তৃণমূল নেত্রী তার নিজস্ব কায়দায় জানিয়ে দিয়েছেন রাজ্যের অবস্থা রাষ্ট্রপতি শাসন জারি করার মত৷ বর্তমান অবস্থায় রাজ্য সরকারকে বরখাস্থ করার দাবি জানিয়েছেন৷

যদিও কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার নৈতিক ভাবে বিরোধী৷ তবে বর্তমান অবস্থা চলতে থাকলে যে কিন্তু কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক অন্য কিছু কড়া পদক্ষেপ ভাবতে বাধ্য হবে৷ এদিকে চিদামবরমের সঙ্গে টেলিফোনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হলে তখন কিন্তু মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোন মন্তব্য করতে রাজি হন নি৷

সি পি এম রাজ্য সম্পাদক বিমান বসু জানিয়েছেন, সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সমস্থ ধরনের প্রয়াস করলে বিরোধীরা নৈরাজ্য তৈরি করছে৷ এবার কোন ভাবে রাজ্যে বিশৃঙ্খলা তৈরির প্রয়াস বরদাস্থ করা হবে না৷
এখানে তথ্য খুঁজুন