জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » বিহার,ইউ পি শ্রমিকের সমালোচনায় শিবরাজ
Feedback Print Bookmark and Share
 

রাজ থ্যাকারের নীতির যত সমালোচনা রাজনীতিবিদরা করুন না কেন, এবার রাজের রাজনৈতিক লাইনে হেটে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান বলেন তাদের রাজ্য কাজ করার জন্য বিহারি ও উত্তরপ্রদেশের শ্রমিকদের স্বাগত জানানোর কোন কারণ নেই৷

সাতানাতে এক কারখানার উদ্ধোধন করতে এসে মুখ্যমন্ত্রী বলেন বহু সময় বিহার ও উত্তরপ্রদেশ থেকে এখানে কাজ করার জন্য শ্রমিক এসে থাকেন৷ তাদের প্রধাণ্য দেওয়ার আগে এলকার ছেলে মেযেদের প্রধান্য দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী পরিস্কার করে দিয়েছেন তার কাছে রাজ্যের উন্নয়নর প্রাধাণ্য পাবে৷

রাজ যে ভাবে মুম্বাইতে ভাষার কথা বলে বির্তক শুরু করেছিলেন৷ এখানে সে ভাবে ভাষার কথা না বলেও বুঝিয়ে দিয়েছেন রাজ্যের উন্নয়নের জন্য প্রদেশিকতার তকমা গায়ে লাগলেও তাতে তিনি বিচলিত নয়৷

এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পরে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে বিহার উত্তরপ্রদেশের একাধিক রাজনৈতিক দল তার সমালোচনা করতে শুরু করেছেন৷ তারা একযোগে জানিয়েছেন দেশের অখন্ড ভূখন্ডের মধ্যে যে কোন রাজ্যের লোক যে কোন রাজ্যে কাজ করতে পারে৷ সেখানে এই ভাবে কোন বিশেষ রাজ্যের বিরোধীতা করা মানে প্রদেশিকতাকে প্রধান্য দেওয়া৷
এখানে তথ্য খুঁজুন