ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধুকোডার ব্যাপারে যে এনফোর্সমেন্ট ডিরেক্টর বেশ তৈরি হয়ে এগিয়েছে তা আরও একবার পরিস্কার হয়ে গেল বহু কোটি টাকার এই দুর্নীতি মামলায় কোডার ঘনিষ্ট সহযোগী বিনোদ সিনহার ভাই বিকাশ সিনহার গ্রেপ্তার মধ্যে দিয়ে৷ এনফোর্সমেন্ট ডিরেক্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো দুর্নীতিও ঘটনায় বিকাশ জড়িত তা ইতিমধ্যে তদন্তে প্রাথমিক গতি প্রকৃতিতে প্রমানিত৷
এনফোর্সমেন্টের কাছে বিকাশ দুর্নীতি মামলায় জড়িয়েছে এমন একাধিক প্রমান রয়েছে৷ জামসেদপুরের এনফোসমেন্ট ডিরেক্তরের অফিসে ডেকের প্রাথমিক ভাবে জেরা করা হয় বিকাশ৷ সেখানে বিকাশ এমন কিছু কথা বলেছেন যার মধ্যে দিয়ে পরিস্কার অসঙতি ধরা পরেছে৷ পাশাপাশি বিকাশের জামসেদপুরের অফিসে তল্লাশি চালিয়ে একাধিক কাজগপত্র উদ্ধার করা হয়েছে যা দুর্নীতির সঙ্গে জড়িত৷ তার পরে এনফোসমেন্ত তাকে গ্রেপ্তার করা সিদ্ধান্ত নিয়েছে৷
এখন এনফোর্সমেন্ট কিন্তু এখন মধু কোডার ঘনিষ্ট বিনোদের সন্ধান করছে৷ যেদিনে কোডার ঝাড়খন্দের বাড়িতে এনফোর্সমেন্ট হানা দিয়েছে সেই দিন থেকে বিনোদ নিখোঁজ৷ এনফোর্সমেন্ট কর্তাদের ধারনা বিনোদকে জেরা করা সম্বভ হলে ঘটনার কিনারা করা সহজ হয়ে যাবে৷