মেদিনীপুরের পরে মাওবাদী অধ্যুসিত বাকুড়া ও পুরুলিয়ার এক অংশে হানা দিতে গিয়ে পুলিশ এযাবাত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের থেকে বেশি পরিমানে অস্ত্র উদ্ধার করল৷ প্রায 20 কে জি আর ডি এক্স, ল্যান্ড মাইন, রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেড, পিস্তল সহ একাধিক জিনিস উদ্ধার করল রাজ্য পুলিশের এক বিশেষ দল৷
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের বিশেষ দল এখানে হানা চালায়৷ এবার এই প্রচুর পরিমাণে অস্ত্র পাওযাতে উদ্ধিঘ্ন রাজ্য পুলিশ কর্তারা৷ তাদের পক্ষ থেকে অস্ত্র প্রপ্তির কথা স্বীকার করে নেওয়া হয়েছে৷ পাশাপাশি জানানো হয়েছে স্থানীয় থানার নেতেত্বে পুলিশের এক বিশেষ দল এলাকায় তল্লাশি চালাচ্ছে৷ এখন পর্যন্ত কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় নি৷
এদিকে রাজ্য পুলিশ কর্তাদের ধারনা এই অস্ত্রের এক অংশ শনিবারের উপ-নির্বাচনে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল৷ মাওবাদীর এতদিনে পর্যন্ত সাধারণ ভাবে বিস্ফোরনের কাজে ল্যান্ড মাইন ব্যবহার করত৷ এবার এত বিপুল পরিমাণে আর ডি এক্স পাওয়া যাওয়াতে উদ্ধিঘ্ন রাজ্য পুলিশ কোথা থেকে এই অস্ত্র এখানে এসেছে অতার নিদিষ্ট কোন সূত্র পাওয়া যায় নি৷