দলাই লামার সফর ঘিরে সাজোসাজো রব সারা অরুণাচল জুড়ে৷ সমুদ্র তল থেকে প্রায় 10000 হাজার ফিট উচুতে অবস্থিত তাওযাং৷ ভারতে আসার পরে এই নিয়ে ষষ্ঠবার অরুণাচলে আসতে চলেছেন দলাই লামা৷ তবে প্রতিবার বির্তক তৈরি চেষ্ঠা করেছে চিন৷ কোন ভাবেই দলাই লামা অরুনাচলে যান তা মন থেকে মেনে নিতে পারেন নি চিনের প্রিমিয়ার৷
প্রধানমন্ত্রী মনমোহন সিং আসিয়ান বৈঠকের মাঝে চিনের প্রিমিয়ারের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে বার্তা দিয়েছিলেন ভারত স্বাধীন ও গণতান্ত্রিক দেশে এখানে যে কোন আগত অতিথি বা দেশের নাগরিক বিনা অনুমতিতে যে কোন জায়গায় যেতে পারে৷ বেজিং বুঝতে পারে এবার দলাই লামার সফর ঘিরে যতটা বির্তক তৈরি করা সম্ভব হয়েছিল তা হযে গিয়েছে কোন ভাবেই কিন্তু আর অরুণাচল সফর বন্ধ করা যাবে না৷ যদিও দুই দিন আগে দলাই লামার সফর নিয়ে নিজেদের মনোভাব পরিস্কার করে দিয়েছ চিন সরকারের মুখপাত্র৷ তবে দিল্লি তার অবস্থান পরিবর্তন করতে অনড়৷
দলাই লামার অরুণাচল সফর যেন এক উত্সবে পরিণত হযেছে৷ সারা অরুণাচল জুড়ে ভারতের পতাকা সঙ্গে তিব্বতীদের নিজস্ব পতকা উড়ছে৷ সকলের মুখটা যেন খুশি ও মুক্তির অনাবিল আনন্দ৷ হিলায়ান স্টাডি ও সির্সার্চের অন্যতম ডিরেক্তর লামা তাসি দলাই লামার সফর ঘিরে অন্যতম উত্সাহী৷ নিজেইও জানালেন সফরটা অরুণাচলের জন্য দরকার ছিল৷ চিন যে ভাবে বারংবার অরুণাচল নিজেদের বলে দাবি করে তা নিয়ে একটা পরিস্কার বার্তা যাওয়া দরকার ছিল৷ এবার দলাই লামার সফরে সেই কাজটা হবে৷
দলাই লামার সফর নিয়ে ক্লেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক কর্তারা সরাসরি কিছু বলতে রাজি নন৷ তবে এক কর্তা নাম না করে জানিয়েছেন যে ভাবে চিন অহেতুক অরুণাচল নিয়ে বির্তক তৈরি করে তা আন্তর্জাতিক কূটনীতি অনুসারে অন্যায়৷ দলাই লামা নিজে কিন্তু চিনের বিরুদ্ধে কোন কথা বলতে রাজি নয়৷ তবে হিমালয়ের উপতক্যা ঘিরে যে ভাবে চিন বিরোধী মনোভাব তীব্র হচ্ছে তা কিন্তু আগামী দিনে অন্য সমস্যার ইঙ্গিত দিচ্ছে৷