রেল মন্ত্রকের দায়িত্ব নিয়ে তৃণমূল নেত্রী পরিস্কার করে দিয়েছিলেন তিনি লালু জামানার বিরোধী৷ দায়িত্ব নিয়ে সংসদে প্রথম রেল বাজেট পেশ করতে গিয়ে ইউ পি এর সহযোগী লালুর সঙ্গে বিরোধী নেতার ঢঙ্গে ব্যবহার করেছিলেন৷ শুধু তাই নয় সংসদে দাড়িয়ে তীব্র কটাক্ষ আর ব্যঙ্গে ভরিয়ে দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় রেল মন্ত্রীকে৷ পাশাপাশি পরিস্কার করে দিয়েছিলেন লালুর সময় রেল সংক্রান্ত সমস্থ সিদ্ধান্ত আবার খতিয়ে দেখবে বর্তমান সরকার৷ এবার মমতা একসঙ্গে রেল রিক্রুমেন্টে বোর্ডের 20-টি জোনের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন৷
রেল মন্ত্রকের পক্ষ থেকে এক বার্তায় তাদের সকলে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন৷ মমতা বলেন সাধারণ ভাবে রেল বোর্ডের যে 20-টি জোন লোক নিয়োগ করে সেখানে চেয়ারম্যানদের কার্যকাল 3 বছরের৷ বর্তমানে এমন অনেকেরে রয়েছেন যাদের তিন বছরের বেশি হয়ে গিয়েছে৷ তার জন্য রিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ তবে যাদের তিন বছর হয় নিও তাদের কেন সরিয়ের দিয়েছেন তা নিয়ে কিছু জানাতে অরাজি হন নি রেল মন্ত্রী৷
দিল্লিতে মমতা ব্যানার্জীর ঘনিষ্ট সূত্র থেকে পাওয়া খবর রেলের বিগত যে সকল সময় লোক নিয়োগ করা হযেছে সেখানে বেশ কিছু দুর্নীতি রয়েছে৷ তার জন্য এমন সিদ্ধান্ত৷ বর্তমানে যারা বিভিন্ন জোনের চেয়ারম্যানের দায়িত্ব সামাল দিচ্ছিলেন তারা সকলে লালু ঘনিষ্ট তাদের সরিয়ে দেওয়ার এটাও একটা কারণ৷
এদিকে মমতা ব্যানার্জীর সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে কোন মন্তব্য করেন নি লালু যাদব৷ রেল বোর্ডের শীর্ষ সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে রেলের পরীক্ষার ব্যবস্থার পদ্ধিতির পরিবর্তন করতে চান তার জন্য এই সিদ্ধান্ত৷