জাতীয় | আন্তর্জাতিক | বাংলাখবর | ডয়েশ ভ্যালে
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » খবর/সংবাদ » জাতীয় » ঘাগরা হল্ট স্টেশনে বিস্ফোরণ, টাটা বিলাসপুর এক্সপ্রেস লাইনচ্যুত
Feedback Print Bookmark and Share
 


PTI
PTI
আবার মাওবাদীদের হামলার শিকার হল রেল৷ এবার তারা নিশানা করল টাটা বিলাসপুর এক্সপ্রেসকে৷ বৃহস্পতিবার রাত 9.15 তে ঝাড়খন্ডের ঘাগরা হল্ট লাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ এতে টাটা বিলাসপুর এক্সপ্রেসটি লাইন চ্যুত হয়ে য়ায়৷ এতে মোট 10 টা বগি ছিল৷ তার মধ্যে পাঁচটা বগি লাইন চ্যুত হয়ে যায়৷

দুটো বগি পুরো উল্টে যায়৷ বহু মানুষ আহত হয়েছেন৷ আহতের সংখ্যা 47 এর বেশী৷ দুই জন মানুষের মৃত্যু ঘটেছে বলে এ পর্যন্ত পাওয়া খবরে তা জানা গেছে৷ ঘটনার পর রেলওয়ের কর্তৃপক্ষরা ঘটনা স্থলটি পরিদর্শন করে এসেছেন৷ রেলমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন আহত যাত্রীদের উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে৷

টাটা বিলাসপুর প্যাসেঞ্জারের যাত্রীদের খোজ খবরের জন্য রেলওয়ে হেল্পলাইন নাম্বার চালু করেছে৷ যাত্রীদের পরিবারের লোকেরা এই নাম্বারে ফোন করে তাদের খরব জানতে পারবেন৷ 06587-238072, 06572290324 , 0661-2570680 ৷
এখানে তথ্য খুঁজুন