ভারতের দিক থেকে পাকিস্তানের ভয় পাওয়া কোন কারণ নেই৷ বরঞ্চ শক্তিশালী, সমৃদ্ধ পাকিস্তান গঠনের কাজে ইসলামাবাদকে দিল্লি সমস্থ ভাবে সহযোগিতা করতে রাজি৷ তার বিনিময়ে পাকিস্তানের মাটি ব্যবহার করে যে সকল জঙ্গি সংগঠন ভারত বিরোধী ষড়যন্ত্র করছে তা পাকাপাকি ভাবে বন্ধ করতে হবে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷
আমেরিকা সফররত প্রধানমন্ত্রী এক মার্কিন দৈনিক'কে দেওয়া এক সাক্ষাত্কারে জানান, ভারত সব সময় পাকিস্তানের বন্ধু হতে চেয়েছে৷ তবে পাকিস্তানের কোন এক অঞ্জাত কারণে সব সমযে দিল্লির বিরোধীতা চালিয়ে গিয়েছে৷ এই ধরনের মনোভাব কোন ভাবে সর্মথনযোগ্য নয়৷
কূটনৈতিক স্তরে এই ধরনের অসহযোগিতা যদি বা মেনে নেওয়া সম্ভব তবে পাকিস্তানে যে ভাবে সন্ত্রাসকে তাদের কূটনৈতিক হাতিয়ার বলে ব্যবহার করছে তা সর্মথনযোগ্য নয়৷ শেষ 25 বছর ধরে পাকিস্তান ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে উত্সাহিত করে আসছে৷ বর্তমানে পাকিস্তানের অভ্যন্তরে যে ভাভে জঙ্গি সমস্যা মাথাচাড়া দিয়েছে তা দীর্ঘ সময় ধরে পাক প্রশাসনের ভুল কৌশের কারণে হয়েছে৷
প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের উদ্দেশ্য জানান তাদের সঙ্গে দিল্লির সমস্থ বিরোধীদের রাজনৈতিক ভাবে সমাধান করতে আগ্রহী দিল্লি৷ তার জন্য একমাত্র রাস্তা আলোচনা চালিয়ে যাওয়া৷ তবে আলোচনা করার আগে পাক মাটিতে সমস্থ ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ পাকাপাকি ভাবে বন্ধ করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী৷
মনমোহন সিং বলেন, প্রায় প্রতিদিন নিয়ম করে ভারতের গোয়েন্দা সংস্থা সর্তক করছে পাক মাটি ব্যবহার করে নতুন করে মুম্বাই ধাঁচে হামলা চালোনার পরিকল্পনা করছে পাকিস্তান৷ পাকিস্তানের এই ধরনের কাজকর্মের জন্য শুধু ভারতের শান্তি ও উন্নয়ন ব্যহত হচ্ছে তাই নয়, পাকিস্তানের ক্ষতি হচ্ছে৷ পাকিস্তানকে এই ব্যাপারে বাস্তববাদী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন৷
মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে আটক ডেভিড কোলম্যান ও রানাকে গ্রেপ্তার করে এফ বি আই জেরার পরে পরিস্কার ভারতে নতুন করে মুম্বাই ধাঁচে হামলা চালোনা করার ব্যাপারে এখন কতটা সক্রিয় পাক পন্থী সংগঠন৷