নিরাপত্তা নিয়ে সেনাপ্রধাদের সঙ্গে বৈঠক করলেন অ্যান্টনি
শুক্রবার, 20 নভেম্বর 2009( 18:11 IST )
মার্কিন মুলুকের এফ বি আই এর হাতে ধরা পড়া ডেভিড কোলম্যান রানা ও তানোয়ার হুসেনকে জেরা করে পাওয়া সূত্র থেকে পরিষ্কার হয়েছে ভারতে নতুন করে 26/11 কান্ডের ধাচে জঙ্গি হানা চালাতে পারে লস্কর-এ তৈবা৷ এর আগে ভারতীয় গোয়েন্দা বাহিনী একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও প্রতিরেক্ষা দপ্তরকে গোপণ বার্তায় জানিয়ে ছিল ভারতে নতুন করে জঙ্গি হানার আশঙ্কা রয়েছে৷
এই জঙ্গি হানার আশঙ্কার মধ্যেই দেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবার জন্য দিল্লিতে সেনাহানিবীর তিন প্রধান সহ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসরের সঙ্গে এক জরুরি বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি৷ বৈঠক শেষে প্রতিরক্ষ মন্ত্রী পরিষ্কার জানিয়েছেন ভারতে নতুন করে জঙ্গি হানা হওয়ার আশঙ্কার কথা দীর্ঘদিন শোনা যাছিল৷ গোয়েন্দা সূত্রে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যা সরকারের দুশ্চিন্তা বাড়িযেছে৷
সেই কারণে বর্তমান অবস্থা পর্যালোচনা করার জন্য সরকর জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে৷ বৈঠকে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারে পরিষ্কার করে না জনালেও বুঝিয়ে দিয়েছেন দেশের কিছু বিশেষ শহর লস্করের নিশানায় রয়েছে৷ সেই সব শহরের নিরাপত্তা বৃদ্ধি ছাড়াও দেশের কিছু জনপ্রিয় জনবহুল স্থানের নিরাপত্তা বাড়ানো হচ্ছে৷ পাক ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদর করা হচ্ছে বলে জানা গেছে৷