ভারত যে বিশ্বের মধ্যে অন্যতম বৃহত অর্থনৈতিক শক্তিও হিসাবে আত্মপ্রকাশ করছে তা আরও একবার পরিস্কার হয়ে গেল সাম্প্রতিক সময়ের প্রকাশিত ওর্য়াল্ড ব্যাঙ্কের প্রাক্তন প্রধানের এক রির্পোটে৷ 'জি-20 ইন 2050' শীর্ষক এক রির্পোটে দাবি করা হয়েছে 2050 সালে ভারত হবে পৃথিবীর তৃতীয় বৃহতম অর্থনীতি৷
রির্পোটে বলা হয়েছে প্রথম থাকবে চিন, তার পরে আমেরিকা ও তৃতীয় স্থানে থাকবে ভারত৷ 2050 সালে এই তিন দেশের জি ডি পি হবে বাকি জি-20 দেশের জি ডি পি'র 70 শতাংশ৷ 2032 সালের মধ্যে চিন বিশ্বের এক নম্বর অর্থনীতিও হিসাবে আত্মপ্রকাশ করবে৷ আমেরিকা আর্থিক বৃদ্ধি যা হচ্ছে তার তুলনায় চিনের আর্থিক বৃদ্ধি আরও বেশি হচ্ছে৷
সাম্প্রতিক বিশ্ব জুড়ে মন্দার প্রসঙ্গ তুলে বলেন, এখন মার্কিন অর্থনীতি যে ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে চিনের অর্থনীতি সে ভাবে ক্ষতিগ্রস্থ হয় নি৷ শুধু তাই নয়, মন্দার ধাক্কা সামাল দিয়ে চিনের আর্থিক প্রগতি বেশ সন্তোষজনক৷ এর থেকে পরিস্কার বর্তমানে চিন কি ভাবে আর্থিক প্রগতি করছে৷
2050 সালে জি-20 60 শতাংশ আর্থিক বৃদ্ধি হবে, চিন, আমেরিকা, ভারত, রাশিয়া মেক্সিকো থেকে৷ 2050 সালে ভারত ও চিন মিলে যে জি ডি পি হবে তা 70 শতাংশ হবে ভারত, চিন ও আমেরিকার জি ডি পি৷ ভারত ও চিন মিলে বিশ্বের জি ডি পি'র 40 থেকে 45 শতাংশ নির্ভর করবে৷
তবে সারা বিশ্বের আর্থিক ক্ষেত্রে ক্রয় ক্ষমতার বিচারে ভারতে হবে বৃহতম বাজার৷ বর্তমানে আমেরিকার পার্চেশিং পাওয়ার প্যারিটির থেকে কয়েক গুনে বেশি হবে ভারতের সার্বিক ক্রয় ক্ষমতা৷