সমস্থ মন্ত্রীদের কাজের খতিয়ান চাইলেন প্রধানমন্ত্রী
Shruti
WD
সমস্থ কেন্দ্রীয় মন্ত্রীদের এবার কাজকর্ম খতিয়ে দেখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ ক্যাবিনেটের সমস্থ সহযোগীদের উদ্দেশ্য এক বার্তায় প্রধানমন্ত্রী চলতি মাসের 30 তারিখের মধ্যে কাজের সমস্থ খতিয়ান পেশ করতে বলেছেন৷
দায়িত্ব নেওয়ার পরে এবার গতবারের মত ইউ পি এ মন্ত্রীসভার কোন নুন্যতম কর্মসূচী না থাকলে মন্ত্রীদের কাজের 100 দিন কর্মসূচী বেধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ ঘনিষ্ট মহলে প্রধানমন্ত্রী জানিয়েছেন যারা কেন্দ্রীয় মন্ত্রীসভায় রয়েছেন তাদের দেশের জনগনের কাছে দায়বদ্ধ৷ সেই দায়বদ্ধতার কারণে এই রির্পোট চাওয়া হয়েছে৷
বর্তমানে দেশ জুড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সহ একাধিক ব্যাপারে সংসদে চলতি অধিবেশনে বিরোধীরা সরকারকে একহাত নিতে পারে অনুমান করে প্রধানমন্ত্রী আগেভাগে মন্ত্রীদের কাছে কাজের খতিয়ান চেয়ে নিয়ে তাদের সর্তক করে দিলেন৷ পাশাপশি অলিখিত ভাবে বার্তা দিলেন, ভালো কাজের জন্য যদি মন্ত্রীসভায় থাকার পুরস্কার মেলে, তবে খারাপ কাজের জন্য তিরস্কার রয়েছে৷
ক্যাবিনেট সেক্রেটারি চন্দ্রশেখর সমস্থ ক্যাবিনেট মন্ত্রীদের এই মর্মে লিখিত বার্তা পাঠিয়েছেন৷ এদিকে ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীসভার একাধিক সদস্য প্রধানমন্ত্রীর এই ধরনের ইতিবাচক মনোভাবের সর্মথন করেছেন৷ সেখানে নাম প্রকাশে অরাজি একাধিক মন্ত্রী জানিয়েছেন এবাবে মন্ত্রীদের কাজে খতিয়ান না চাইলে হয়ত ভালো করতেন প্রধানমন্ত্রী৷