মাওবাদীরা চিনের কিংবদন্তী কমিউনিস্ট নেতা মাও সে তুঙের নীতির অবমাননা করছে৷ এই মন্তব্য করলেন সি পি আই এম নেতা সীতারমা ইয়েচুরি৷ মাওবাদীরা বলেন তারা নাকি চিনের কমিউনিস্ট নেতা মাও এর আদর্শ নিয়ে চলেন৷ তবে বামপন্থী নেতারা মাওবাদীদের সেই আদর্শের মধ্যে মাও এর কোন ছাপ খুঁজে পাচ্ছেন না৷
সাংবাদিক সন্মেলনে ইয়েচুরি জানিয়েছেন মাও এর নীতি এবং আদর্শমত কোন কাজই মাওবাদীরা করছে না৷ এক্ষেত্রে তারা মাও এর নীতিকে লঙ্ঘন করে তাঁকে অমার্যাদা করেছে৷ তিনি আরও জানান মাওবাদীদের ভারতে কোন ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না৷ কারণ তারা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে৷