আসামের নলবাড়ি জেলায় বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ গুয়াহাটি থেকে 70 কিমি দূরে নলবাড়ি জেলার পুলিশ থানার কাছেই রবিরার সকালে বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা৷ সেখানে পরপর দু বার বিস্ফোরণ ঘটায়৷ তৃতীয় বিস্ফোরণটি ঘটায় গোপাল বাজারে৷ তিনটে বোমাই সাইকেলের উপর রাখা ছিল৷
ঐ বিস্ফোরণের জেরে 35 জন মানুষ গুরুতর ভাবে আহত হযেছেন৷ আহতদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাস্থলে সতর্কতা জারি করা হয়েছে৷ পুলিশ প্রশাসন এই হামলার পিছনে উলফার হাত রয়েছে বলে মনে করছেন৷